Kolkata News: সাত সকালে ধর্মতলায় উদ্ধার লাখ লাখ টাকা! কিন্তু হাতে নিতেই চমকে উঠলেন পুলিশ আধিকারিকরা
Kolkata News: সাত সকাল ধর্মতলায় উদ্ধার লাখ লাখ টাকা! একেবারে ফুটপাথে বসেই চলছে টাকা গোনার কাজ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিন লাখ টাকা উদ্ধার। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া নোটগুলি সব জাল বলেই দাবি পুলিশের। যদিও তা নিশ্চিত হতে আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ এবং এসটিএফের আধিকারিকরা।
ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মনোয়ার শেখ বলে খবর। বাড়ি মালদহের কালিয়াচক এলাকায়। বিপুল এই জাল নোট কেন কলকাতায় সে নিয়ে আসছিল তা নিয়ে ইতিমধ্যে জেরা করছে পুলিশ। শুধু তাই নয়, বিপুল এই নোট বাজারে কি ছড়িয়ে দেওয়ার ছক ছিল (kolkata News)?

তাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ধৃত মনোয়ার শেখের ভূমিকাও। জানা গিয়েছে, ধৃত মনোয়ার শেখ এদিন সকালে উত্তরবঙ্গ থেকে একটি বাসে ধর্মতলা এসে পৌঁছন। হাতে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে ইতস্তত ভাবে ঘুরতে দেখা যায় তাঁকে।
যা নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয় মানুষজনের। এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসনকে এই বিষয়ে খবর দেওয়া হলে প্রথমকে মনোয়ার শেখকে আটক করে পুলিশ। তল্লাশি চালানো হয় ব্যাগে। আর তা খুলতেই কার্যত চমকে উঠেন পুলিশ আধিকারিকরা। দেখেন ব্যাগের মধ্যে সারি সারি ৫০০ টাকার নোট।
অপেক্ষা ছিল আরও চমকের! হাতে নিতেই অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া নোটগুলি একেবারেই আসলের মতো নয়। এমনকি সিরিয়াল নম্বরগুলিও মিলছে না। আরও খতিয়ে দেখলে দেখা যায় উদ্ধার হওয়া নোটগুলি সম্পূর্ণ জাল। অন্যদিকে বিপুল এই নোট কথা থেকে আসছে সে বিষয়ে জানতে চাওয়া হলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে মানোয়ার শেখের কথায়।
এমনকি কে তাঁকে এত টাকা দিওয়েছে সে বিষয়েও কোনও তথ্য দিতে পারেনি সে। এরপরেই মানোয়ার শেখকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং এসটিএফ। আজ তাঁকে আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক ধারণা, ধৃত ব্যক্তি একজন হ্যান্ডেলার। এর পিছনে রয়েছে বড় মাথা। সেটাই খোঁজার কাজ চালানো হচ্ছে।
অন্যদিকে উদ্ধার হওয়া বিপুল এই টাকা ধর্মতলার বাসস্যটান্ডেই বসেই গননার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications