নিট পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে উদ্যোগ, রবিবার সকাল ১০টা থেকে চলবে মেট্রো
নিট পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে উদ্যোগ, রবিবার সকাল ১০টা থেকে চলবে মেট্রো
নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিতে রবিবারও মেট্রো চালবে কলকাতা। এমনই ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টা থেকে চালানো হবে মেট্রো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিেয়ছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই ১২ তারিখের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার থেকেই চালু হচ্ছে ইস্টওয়েস্ট মেট্রো। ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। তবে টিকিট কাটতে হবে আগের দিন। সেমবার রাত ৮টার পর আর পরের দিনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে ৩০সেপ্টেম্বর পর্যন্ত। কারণ ই পাস পেতে হলে স্মার্ট কার্ডের রিচার্জ অত্যন্ত জরুরি।
যাঁদের স্মার্ট কার্ড নেই তাঁদের অনলাইনে স্লট বুক করে, তার কালার প্রিন্ট আউট বের করে কিউআরটি কোড দেখাতে হবে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানকে। তবেই স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন তাঁরা। ১০ থেকে ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। ৪০০ জনের বেশি যাত্রী চড়তে পারবেন না একটি ট্রেনে।












Click it and Unblock the Notifications