Kolkata Metro: মেট্রোর চালাতে গিয়ে চমকে উঠলেন চালক, আচমকায় বন্ধ করে দেওয়া হল পরিষেবা
সপ্তাহের মধ্যদিনে কর্মব্যস্ত শহরে ছন্দোপতন ঘটাল কলকাতা মেট্রো। হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। সূত্রের খবর মেট্রোর টােলেন ভিতরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে টানেলে এই ঘটনা উত্তেজনা ছড়িয়েছে।
তারপরেই বন্ধ করে দেওয়া হয়েছে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল। অফিস টাইমে হঠার করে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। সব মেট্রো স্টেশনেই প্রবল ভিড়। যদিও অ্যানাউন্সমেন্ট করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

অনেকে আবার দাবি করেছেন মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি সেকারণেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে নাকি গুরুতরপ আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বাঙ্গুর হাসপাতালে। তবে অধিকাংশ লোকের দাবি সুড়ঙ্গের মধ্যে দেহ উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির।
আপাতত মেট্রো রেলের পক্ষ থেকে সঠিক করে কিছু জানানো হয়নি। তবে আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সাত সকালে মেট্রোয় দুর্ভোগ নিত্যযাত্রীদের। আপ-ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।
রবীন্দ্র সদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আপাতত কোনও পরিষেবা চলছে না। দমদম থেকে কোনও মেট্রো পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।












Click it and Unblock the Notifications