পুজোর শুরুতেই দৈনিক যাত্রীসংখ্যায় সর্বকালীন রেকর্ড গড়ল কলকাতা মেট্রো
এতবছরে এই প্রথম এক অনন্য রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। দুর্গাপুজোর শুরুতেই ঠাকুর দেখতে যাওয়ার যা ভিড় তাতে এই পুজোর মধ্যেই এই রেকর্ড ফের ভাঙল বলে।
জানা গিয়েছে, কলকাতা মেট্রো ২৭ সেপ্টেম্বর একদিনে ৯.৮২ লক্ষ যাত্রী পরিবহণ করে ইতিহাসে সর্বোচ্চ দৈনিক যাত্রী সংখ্যার রেকর্ড তৈরি করেছে। এর আগে, গত বছরের ৯ অক্টোবর ৯.৬১ লক্ষ যাত্রী নিয়ে পূর্বের রেকর্ড তৈরি হয়েছিল।

মেট্রো রেলওয়ের এক আধিকারিক বিবৃতিতে জানান, "পঞ্চমী" উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বিভিন্ন করিডোর জুড়ে আনুমানিক ৯.৮২ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে, 'ব্লু লাইন' করিডোর দিয়ে ৭.৪৩ লক্ষ যাত্রী এবং 'গ্রিন লাইন' করিডোর দিয়ে ২.২১ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।
দুর্গাপুজো উপলক্ষে মেট্রো রেলওয়ে বিশেষ পরিষেবা চালু করেছে। সপ্তমী (২৯ সেপ্টেম্বর), অষ্টমী (৩০ সেপ্টেম্বর) এবং নবমীর (পয়লা অক্টোবর) রাতে 'ব্লু লাইন' ও 'গ্রিন লাইন'-এ সারারাত মেট্রো চলাচল করবে।
লক্ষ লক্ষ যাত্রীর সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত আধিকারিক, কর্মচারী এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
-
যুদ্ধের মাঝেও স্বস্তি! হরমুজ প্রণালী পেরোল ভারতের ২ গ্যাসবাহী জাহাজ, কী বললেন জয়শঙ্কর? -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৎপর বিজেপি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক -
বাংলায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত, নজর সুপ্রিম কোর্টের রায়ে -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
রাজ্যে আমলা ও পুলিশের শীর্ষ স্তরে বদল আনল কমিশন, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications