নতুন বছরে বাঙালি পেতে চলেছে নয়া রুটে মেট্রো পরিষেবা

নতুন বছরে বাঙালি পেতে চলেছে নয়া রুটে মেট্রো পরিষেবা

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। নতুন বছরে বাঙালি পেতে চলেছে নয়া রুটে মেট্রো পরিষেবা। বুধবার থেকেই মেট্রো রেল ছুটবে দক্ষিণেশ্বর লাইনের ওপর দিয়ে।

নতুন বছরে বাঙালি পেতে চলেছে নয়া রুটে মেট্রো পরিষেবা

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে এই শাখায় শুরু হচ্ছে ট্রায়াল রান। এদিন সকাল সাড়ে ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। চলবে বেশ কয়েকদিন। দীর্ঘদিনের আশা পূরণ করে মেট্রো ছুটবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি। যদিও যাত্রী পরিষেবা শুরু হতে সেই মার্চ মাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর রাজ্যে নির্বাচনের আগেই চালু করে দেওয়া হবে এই নয়া মেট্রো পথ। তবে কল্পতরু উৎসবেও দক্ষিণেশ্বর অবধি মেট্রো সফর করা যাবে না।

সূত্রের খবর, পরীক্ষামূলক ভাবে এই মেট্রোর যাত্রী হতে পারেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী সহ বেশ কয়েকজন আধিকারিক। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে দক্ষিণেশ্বর ও বরানগর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখতে হয়েছে ভবতারিণীর মন্দিরের আদলেই। বরানগর মেট্রো স্টেশনেও তৈরি হয়ে গিয়েছে। সব কটি স্টেশনে ট্রায়াল রান চালিয়েই দ্রুত পরিষেবা চালু করতে চায় মেট্রো। লকডাউন ও করোনা পরিস্থিতি না থাকলে এই কাজ আগেই শেষ হয়ে যেত বলে জানাচ্ছেন রেলের আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+