হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, অমর্ত্য সেনের উচ্ছেদের নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের
অমর্ত্য সেনের বাড়ি খালি করার নির্দেশিকায় অন্তর্বর্তি স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬ মে-র মধ্যে অমর্ত্য সেনকে প্রতীচীর বাড়ি খালি করার নোটিশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিউড়ি আদালতে মামলা দায়ের করেন তিনি।
সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেন বাড়ি খালি করবেন না বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। জেলা আদালতে অমর্ত্য সেনের মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত তিনি সেই বাড়িতেই থাকবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রতীচীর বাড়িতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি ঢুকে রয়েছে এই দাবি করে নোবেল জয়ী অর্থনীতিবিদকে নোটিস ধরিয়েছিল বিজেপি। তার উত্তরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে অমর্ত্য সেন জানিয়েছিলেন যে এই জমি তাঁর ঠাকুরদার সময় থেকে বিশ্বভারতীর কাছে লিজ নেওয়া। কোনও জমি ঢুকে নেই তাঁর বাড়িতে।
কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তাতে আমল দিতে রাজি হয়নি। এরই মাঝে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনকে তাঁর বাড়ির দলিল দিয়ে এসেছিলেন। সেই সঙ্গে অমর্ত্য সেনকে বিশেষ নিরাপত্তাও দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে যে মন্তব্য করেছিলেন তিনি। সেকারণেই তাঁকে এই উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতারা।

তারপরেই অমর্ত্য সেনের বাড়িতে উচ্ছেদের নোটিস ধরায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে অমর্ত্য সেনকে ৬ মে-র মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। না হলে বলপ্রয়োগ করা হবে বলেও নোটিসে লেখা হয়েছিল। বিশ্বভারতীর সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সিউড়ি আদালতে মামলা দায়ের করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এদিকে অমর্ত্য সেনকে নোটিস ধরানোর প্রতিবাদে একযোগে প্রতিবাদ জানিয়েছেন আশ্রমিক এবং বুদ্ধিজীবীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অমর্ত্য সেনের বাড়িতে উচ্ছেদের নোটিস পাঠানোর কড়া সমালোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নদের তাঁর বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসার অনুরোধ জানিয়েছেন। কোনও ভাবেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশ মানতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও












Click it and Unblock the Notifications