জনগনের কাছে শ্মশান তৈরির টাকা চাইবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

জনগনের কাছে শ্মশান তৈরির টাকা চাইবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে জনগনের কাছে শ্মশান তৈরির টাকা চাইতে চান প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন। একটি জনস্বার্থ মামলায় সরকারের চুড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে এই মন্তব্য করলেন তিনি। আর এর জেরে ফের বিপাকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

জনগনের কাছে শ্মশান তৈরির টাকা চাইবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে মৃতের সৎকার ঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন লক্ষিকান্ত লগর। তার অভিযোগ নন্দকুমার থানার দক্ষিন হাটগাছিয়া এলাকার মানুষ উপযুক্ত শ্মশানের অভাবে রাস্তার ধারেই সৎকার করতে বাধ্য হচ্ছেন। মামলায় জেলাশাসকের কাছে রিপোর্ট চায় হাইকোর্ট। জেলাশাসক জানান মোট ১.৫ কোটি টাকা লাগবে। সেক্ষেত্রে আরো সময় চান তিনি।

রিপোর্ট দেখেই চুড়ান্ত অসন্তুষ্ট হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্য সংবিধান দ্বারা পরিচালিত। সেটা মানা হলে একটা শ্মশান তৈরিতে সমস্যা হত না। জেলা শাসক বলছেন তিনি নির্বাচনে ব্যস্ত। নির্বাচন জীবন্ত মানুষের জন্য। মৃত মানুষের জন্য নূন্যতম সম্মানের প্রয়োজন।

মানুষ রাস্তার ধারে মৃত দেহ পোড়াতে বাধ্য হচ্ছে। এই অফিসারেরা সংবিধানে ফর দ্যা পিপল এই শব্দটাই ভুলে গেছেন। এর পরেই তিনি সরকারি আইনজীবীকে বলেন,"আমার কাছে আসুন আমি সাধারণ মানুষের কাছে শ্মশান তৈরির টাকা চাইব। আশা রাখছি তারা নিরাশ করবেন না।" আগামী শুক্রবার রিপোর্ট জমা দিতে নির্দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+