ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের এক বহুতলে বিধ্বংসী আগুন

ফের শহরে অগ্নিকান্ডের ঘটনা। ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের এক বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

ফের শহরে অগ্নিকান্ডের ঘটনা। ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের এক বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

মেট্রোপলিটনের এক বহুতলে বিধ্বংসী আগুন

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। জানা যাচ্ছে, বহুতলের সমস্ত বাসিন্দাকে বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বহুতলের মধ্যে থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, সিলিন্ডার মজুত রাখা হয়েছে। সেগুলি থেকেই এমন বিস্ফোরণের আওয়াজ সামনে আসছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ইএম বাইপাশ সংলগ্ন এলাকায়। বিখ্যাত একটি বিরিয়ানির দোকানের পাশের বহুতলে এই আগুন লাগে। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংলগ্ন রাস্তা।

যার জেরে আটকে পড়ে একাধিক গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত আতংকে হুড়োহুড়ি বেঁধে যায়।

দমকম সূত্রে খবর, ই এম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের এক বহুতলে হঠাত করেই আগুন দেখতে পান এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া দমকলকে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

বহুতলের পাশেই একটি হোটেল রয়েছে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। ফলে সেখানে যাতে আগুন নয়া ছড়িয়ে পড়ে সেদিকে বাড়তি নজর ছিল দমকলের। আর তাই চারপাশ দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

জানা গিয়েছে, বহুতলের মিটার বক্স থেকে এই আগুন ছড়ায় প্রথমে। এরপর তা ছড়িয়ে পড়ে। বহুতলে সিলিন্ডার থাকায় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। শুহু তাই নয়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ঠিক কি কারনে এই আগুন লাগল তা পরে খতিয়ে দেখা হবে। এমনটাই দমকল সূত্রে খবর। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+