মহালয়া থেকেই শহরের রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ, জেনে নিন কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা

মহালয়ার আর বাকি এক সপ্তাহ। দুর্গাপুজো শুরু হতে বাকি দু'সপ্তাহেরও কম সময়। এখন যা ট্রেন্ড তাতে মহালয়ার পর থেকেই সরগরম হয়ে ওঠে কলকাতার রাস্তা। ঢল নেমে পড়ে দর্শনার্থীদের। আর সেই বিশাল ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় পুলিশের। সেই অবস্থাকেই ভালোভাবে সামাল দিতে কলকাতা পুলিশ এবার বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে।

এই নির্দেশিকা মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত কার্যকর থাকবে। পুলিশের নির্দেশিকায় যান নিয়ন্ত্রণের সময়সীমা স্পষ্টভাবে জানানো হয়েছে। জরুরি পরিষেবার যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে বলেও স্পষ্ট বলা হয়েছে।

মহালয়ার দিন ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ভারী যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এরপর তৃতীয়া (২৫ সেপ্টেম্বর) থেকে নিষেধাজ্ঞা শুরু হবে সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। চতুর্থীতে (২৬ সেপ্টেম্বর) এই সময়সীমা সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত বাড়ানো হয়েছে। পঞ্চমীতে (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ২টো এবং ষষ্ঠীতে (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৩টে পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।

নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত (২৯ সেপ্টেম্বর – ১ অক্টোবর) সকাল ৭টা-৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত শহরে ভারী গাড়ির প্রবেশ বন্ধ থাকবে। হালকা গাড়ির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ১৬০০ কেজির কম ওজনের গাড়িগুলি মহালয়ার দিন বিকেল ৪টে থেকে শহরে চলাচল করতে পারবে। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ৩টে পর্যন্ত এই গাড়িগুলির চলাচলে ছাড় মিলবে। বন্দরমুখী গাড়িগুলিও দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যাতায়াত করতে পারবে।

বিসর্জনের সময়ও (দশমী থেকে চতুর্দশী, ২-৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+