নির্দিষ্ট বিধি মেনে বিশেষ সতর্কতা মহম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের

নির্দিষ্ট বিধি মেনে বিশেষ সতর্কতা মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের

পুজো নিয়ে বিশেষ সতর্কতা মহম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের। ৫২ বছরে পা রাখা ঐতিহ্যবাহী পুজো এবার হবে মহম্মদ আলি পার্কের ফায়ার স্টেশনের সামনে।

মাতৃদর্শন বাইরে থেকেই

মাতৃদর্শন বাইরে থেকেই

দর্শকরা মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন না। মাতৃদর্শন করতে হবে বাইরে থেকেই। বিগত সময় পুজোকে কেন্দ্র করে যে মেলা হত, দোকান বসত, তা এবার পুরোপুরি বন্ধ। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ আলি পার্ক।

আকৃতিতে ছোট হয়েছে প্রতিমা

আকৃতিতে ছোট হয়েছে প্রতিমা

তবে প্রতিবার দেবী প্রতিমায় যে চমক এখানে দেখা যায়, তা এবারও আছে। আকৃতিতে ছোট হয়েছে প্রতিমা। নদিয়ার প্রতিমা শিল্পী কুশ বেরার হাতে গড়া প্রতিমা এবছর করোনা পরিস্থিতিতে ১০-১২ ফুট। তবে প্রত্যেক বছরই ২০-২২ ফুটের যে উচ্চতা, চালচিত্র নিয়ে প্রতিমা হত, এবার তা হয় নি। একচালার প্রতিমা।

মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সরকারি করোনা বিধি মেনেই এবছর পুজো হয়েছে

মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সরকারি করোনা বিধি মেনেই এবছর পুজো হয়েছে

মহম্মদ আলি পার্কে ইয়থ অ্যাসোসিয়েশনের পুজো কমিটির তরফে অশোক ওঝা জানিয়েছেন, 'করোনা অতিমারীর কারণে পুজো নিয়ে এবার বিশেষ বড় কোনও পরিকল্পনা করা হয় নি। তার ওপর বিজ্ঞাপনও কম। গত বাড়ের বাজেটের ২৫ শতাংশ ব্যয় করে এবার পুজো করা হবে।
তিনি আরও জানান, ২ মাস আগে সরকারকে চিঠি দিয়েছি এবং তারা আমাদের সহযোগিতা করছে। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এবং মন্ত্রী সুজিত বসু আমাদের প্রশাসনিক সাহায্য করেছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সরকারি করোনা বিধি মেনেই এবছর পুজো হয়েছে।

করোনাকালে পুজো

করোনাকালে পুজো

করোনাকালে পুজো তো হয়েছে, তবে কমেছে বহর। মণ্ডপসজ্জা, আলোর যে সমারোহ প্রতিবার মহম্মদ আলি পার্ক করে, এবারের পুজোয় তা নেই। গতবারের বাজেটের মাত্র ২৫ শতাংশ এবারের পুজোর বাজেট। গ্রামে যেমন মাটির ছাউনি দেওয়া ছোট্ট মণ্ডপে দুর্গা পুজো হয়, এবার তেমন করেই পুজো মধ্য কলকাতার ‘মধ্যমণি' মহম্মদ আলি পার্কের।


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+