Kasba: খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন

আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় এক বছরও কাটেনি। তার আগেই ফের একবার খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দুজন এই কলেজের বর্তমান ছাত্র এবং একজন এই কলেজের প্রাক্তনী বলে পুলিশ সূত্রে খবর।

ওই ধর্ষিতা ছাত্রীর ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়েছে। কসবা থানা এলাকায় একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা জানিয়েছেন ২৫ জুন অর্থাৎ বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত ১১টার মাঝামাঝি সময়ে তার ওপর এই শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনা ঘটেছে কলেজের মধ্যেই। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে। অভিযুক্তদের বয়ান রেকর্ডও করা হয়েছে। ঘটনার দিন কলেজে একটি অনুষ্ঠান ছিল। তার ফাঁকেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানা গিয়েছে অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার দুই অভিযুক্তকে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তৃতীয় অভিযুক্ত মনোজিৎ মিশ্র নামে একজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই যুবক পেশায় আইনজীবী বলে জানা গিয়েছে। তিনজনের মোবাইল বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে। কলেজের মধ্যে কীভাবে গণধর্ষণের ঘটনা ঘটতে পারে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক তরুণীর চিকিৎসককে ধর্ষণ এবং তারপরে খুন করা হয়। সেই ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছিল। তার পরেও প্রশাসনের যে ঘুম ভাঙেনি এই ঘটনা সম্ভবত তারই নিদর্শন। শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক দুর্নীতি সামনে এসেছে। পড়ুয়াদের শারীরিক নির্যাতন হওয়া বাকি ছিল। এই দিনের ঘটনায় সেই বৃত্ত সম্পন্ন হল বলে বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ তুলতে শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+