Sealdah-Howrah Railway Division: পুজোর রাতে হাওড়া কিংবা ব্যান্ডেল লাইনে কখন মিলবে লোকাল? জানুন
Sealdah-Howrah Railway Division: মহালয়া থেকেই পুজো দেখতে পথে নেমে গিয়েছে সাধারণ মানুষ! শ্রীভূমি হোক কিংবা সন্তোষ মিত্র স্কোয়ার! মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। শুধু শহর কলকাতা নয়, জেলা থেকেও বহু মানুষ আসছেন পুজো দেখতে। সেক্ষেত্রে একমাত্র ভরসা লোকাল ট্রেনই।
পুজোর দিনগুলিতে যাত্রীদের ভিড় সামলাতে ইতিমধ্যে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন (Sealdah-Howrah Railway Division) একাধিক ব্যবস্থা নিয়েছে। দেওয়া হবে লোকাল ট্রেনের (Local Train) বিশেষ পরিষেবা।

বুধবার অর্থাৎ আগামি ৯ অক্টোবর থেকেই লোকাল ট্রেনের বিশেষ এই পরিষেবা (Sealdah-Howrah Railway Division) শুরু হয়ে যাবে! যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রবল ভিড় হবে এই দিনগুলিতে। সেই অভিজ্ঞতা থেকে সারা রাত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত লোকাল ট্রেন শিয়ালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
শুধু তাই নয়, বিভিন্ন শাখায় রাত ১২টা থেকে অন্তত ১৮ টি লোকাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত। যা ভোর তিনটে পর্যন্ত চলবে। সাধারণ দিনে যা রাত ১২ টা পর্যন্ত চলে। পুজোর দিনগুলিতে সময় এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে।
এক্ষেত্রে অবশ্য টাইম টেবিল গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যা খবর, রাতের দিনে সমস্ত ডিভিশনেই বাড়তি লোকাল ট্রেন (Sealdah-Howrah Railway Division) থাকছে। থাকছে শেওড়াফুলি, তারকেশ্বর, হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় লোকাল ট্রেনও। ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন এই সমস্ত রুটে চালানো হবে বলে জানা যাচ্ছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১২টা ৪৫ মিনিটে হাওড়া-বর্ধমান মেন শাখায় রাতের শেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ট্রেন। এটাই শেষ লোকাল হবে।
ব্যান্ডেলের যাত্রীরাও রাতে ট্রেন পাবেন। রাত ১ টায় শেষ ট্রেন ওই রুটে চালানো হবে। পুজোর দিনগুলিতেই শুধু নয়, আগামী লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ লক্ষ্মীপুজোর দিনও গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে। এমনটাই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। কালীপুজোর দিনেও গভীর রাত পর্যন্ত হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু অবশ্য জানানো হয়নি।
অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের কল্যানী সহ একাধিক লাইনে স্পেশাল লোকাল ট্রেন (Sealdah-Howrah Railway Division) চলবে বলে জানা গিয়েছে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে রেল।












Click it and Unblock the Notifications