Sealdah Railway Division Special Train: সন্ধ্যায় বড় মা দর্শনে নৈহাটি যাবেন? রেলের বিশেষ ব্যবস্থার কথা জানেন?
Sealdah Railway Division Special Train: কালীপুজোর দিন যাত্রী সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালিয়েছে। ডানকুনি, বারাসত সহ একাধিক লাইনে চলেছে বিশেষ এই লোকাল ট্রেন। আজ শুক্রবারও স্পেশাল ট্রেন চলবে। বিপুল ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা পূর্ব রেলের (Eastern Rail) তরফে।
অন্যদিকে আজ শুক্রবারও সকাল থেকে বহু মানুষ জোড়ো হয়েছেন নৈহাটির বড় মা (Naihati Boro Ma) দর্শনে। দুপুর থেকে ভিড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর তাই যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল (Sealdah Railway Division Special Train)।

নেওয়া হয়েছে ভিড় ব্যবস্থাপনা। শুধু নৈহাটিতে নয়, আজ শুক্রবার বারাসতে কালীপুজো দেখতে বহু মানুষ আসবেন বলে মনে করা হচ্ছে। সন্ধ্যার পর থেকেই ভিড় বাড়তে পারে। কলকাতা তো বটেই আশপাশের বহু জেলা থেকেও দর্শনার্থীরা বারাসতের ঠাকুর দেখতে আসেন।
একইভাবে নৈহাটির 'জাগ্রত' বড়মায়ের মন্দিরসহ একাধিক বিখ্যাত পুজোয় ভিড় জমান ভক্তরা। এই অবস্থায় উৎসবের দিনগুলিতে নৈহাটি (Naihati Railway Station) -বারাসতে (Barasat Junction railway station) স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে রেলের (Sealdah Railway Division Special Train) তরফে।
বৃহস্পতিবারের পর শুক্রবারও নৈহাটি এবং বারাসতে স্টেশনে বিশেষ নজরদারি (Sealdah Railway Division Special Train) রাখা হচ্ছে। অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত কর্মীকে মোতায়েন করা হয়েছে স্টেশনগুলিতে। টিকিটের চেকিং'য়ের উপর জোর দেওয়া হয়েছে রেলের তরফে।
আর তা করতে এই স্টেশনগুলিতে বাড়তি কর্মীকে মোতায়েন করা হয়েছে বলেই খবর। পাশাপাশি বারাসত-নৈহাটি স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র (এটিভিএম) বসানো থাকছে।
প্রবল মানুষের ভিড় একসঙ্গে বের হতে যাতে কোনও সমস্যা না হয়, কিংবা কোনও দুর্ঘটনা ঘটে না যায় সেজন্য বাড়তি স্টেশনের গেট খোলা থাকছে। নির্দিষ্ট ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। প্রত্যেক যাত্রীর উপর এভাবেই নজরদারি চালাবে রেল! পাশাপাশি হঠাত কোনও যাত্রী অসুস্থ হয়ে গেলে কিংবা আপতকালিন প্রয়োজন পড়লে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় সেজন্য স্টেশনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাখা থাকছে।
আছে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীও। স্থানীয় পুলিশ প্রশাসনকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে রেলের তরফে। রেল সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ট্রেনের (Sealdah Railway Division Special Train) সঙ্গে অন্যান্য দিন যেমন ট্রেন চলে তেমনই চলবে।












Click it and Unblock the Notifications