সুখবর ! পরিষেবা মূলক কাজ তদারকির জন্য নতুন নিয়োগ এবার কলকাতা পৌরসভায়

সুখবর ! পরিষেবা মূলক কাজ তদারকির জন্য নতুন নিয়োগ এবার কলকাতা পৌরসভায়

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসি-র পরিষেবামূলক কাজের তদারকির জন্য এবার আলাদা পদে নিয়োগ হতে চলৱেছে বলে জানা যাচ্ছে। পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিষেবা সরবরাহের তদারকি জোরদার করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

সুখবর ! পরিষেবা মূলক কাজ তদারকির জন্য নতুন নিয়োগ এবার কলকাতা পৌরসভায়


পাশাপাশি সমস্ত পরিষেবার মূল্যায়নে সুব্যবস্থার জন্য সুপারভাইজারি স্তরে অতিরিক্ত পদে নিয়োগ হবে বলে খবর। সহকারী ম্যানেজার পদে (স্বাস্থ্য) ১৩ টি এবং স্বাস্থ্য তত্ত্বাবধায়কের পদে ১২ টি পদে শীঘ্রই নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।

আরও জানা যাচ্ছে যে স্বাস্থ্য তত্ত্বাবধায়করা প্রধান স্বাস্থ্য আধিকারিকের অধীনে বরো এবং ওয়ার্ড স্তরের প্রশাসনের সার্বিক দায়িত্বে থাকবেন। একইসাথে প্রতিদিনের কাজের রিপোর্টও তারা প্রধান নির্বাহী আধিকারিকের কাছেই জমা করবেন।

এটি উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে ২০টি পদের অনুমোদন রয়েছে। এরই সঙ্গে আরও ১২ টি পদ তৈরি করার কথা বর্তমানে ভাবছে পৌরসভা। এর ফলে আগামীতে প্রতিটি বারোর জন্য এই জাতীয় দু'জন সুপারভাইজার নিয়োগ করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এর মধ্যে একজন পতঙ্গ বাহিত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং অন্যজন স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+