হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা মৃত বিজেপি নেতার পরিবারের

হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা মৃত বিজেপি নেতার পরিবারের

কাঁকুরগাছির মৃত বিজেপি নেতা অভিজিৎ সরকারের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই ক্ষতিপূরণ এখনও হাতে পাননি তাঁরা। এবার তাই মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল তাঁর পরিবার।

মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা

মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা

রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবননার অভিযোগ। হাইকোর্টের নির্দেশের পরেও ক্ষতিপূরণের টাকা দেননি তিিন। এমনই অভিযোগ করেছেন কাঁকুরগাছির বিজেপি নেতা অভিজিৎ সরকারের পরিবার। ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন অভিজিৎ সরকার। ঘটনার এখনও সিবিআই তদন্ত চলছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট পরিবারকে আর্থিক সাহায্যের িনর্দেশ দিয়েছিল। কিন্তু সেই িনর্দেশ এখনও পূরণ করেননি মুখ্যসচিব সেকারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে অভিজিৎ সরকারের পরিবার।

ভোট পরবর্তী হিংসায় খুন

ভোট পরবর্তী হিংসায় খুন

২ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল। সেইদিনই খুন হন কাঁকুরগাছির বিজেপি েনতা অভিজিৎ সরকার। পরিবারের দাবি ছিল শাসক দলের মদতপুষ্ট গুণ্ডারা অভিজিৎকে পিটিয়ে খুন করে। ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছিল পরিবার। সিবিআই তদন্ত শুরু হলেও এখনও কোনও অপরাধী ধরা পড়েিন। যদিও এই ঘটনায় টিএমসি বিধায়ক পরেশ পালকে তলব করে জেরা করেছেন তদন্তকারীরা।

ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ

ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ

এই ঘটনায় রাজ্য সরকারকে ২০ জুনের মধ্যে অভিজিৎ সরকারের পরিবারকে ক্ষতিপূরণের টাকা তুলে দিতে বলেছিল কলতাকা হাইকোর্ট। কিন্তু সেটা না দেওয়ায় আদালত মুখ্যসচিবকে স্মরণ করিয়ে ১৪ দিেনর নোটিস দিয়েছিল। বলা হয়েছিল ৫ জুলাইয়ের মধ্যে টাকা দিয়ে দিতে হবে। কিন্তু তারপরে ৫ সপ্তাহ কেটে গিয়েছে তারপরেও ক্ষতিপূরণ পায়নি বিজেপি নেতার পরিবার।

মুখ্যসচিবকে চিঠি

মুখ্যসচিবকে চিঠি

ক্ষতিপূরণের টাকা চেয়ে মুখ্যসচিবের কাছে চিঠি দিয়েছিলেন অভিজিৎ সরকারের দাদা। নবান্নে গিয়ে সেই চিঠি দিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তার পরেও পরিবারের লোকেরা কোনও টাকা হাতে পাননি। তারপরই আদালতর নির্দেশ অমান্য করার অভিযোগে আদালতের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যই মুখ্যসচিবের বিরুদ্ধে দায়ের করা হয়ে গিয়েছে মামলা। ৪ অগাস্ট মামলার শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+