Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanchan Sreemoyee Daughter: বিয়ের ৯ মাসে কাঞ্চন-শ্রীময়ীর প্রথম সন্তান, ঘর আলো করে এল কন্যাসন্তান কৃষভি

Kanchan Sreemoyee Daughter: দীপাবলিতে সুখবর শোনালেন কাঞ্চন-শ্রীময়ী। ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর পোস্ট করে জানান অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। পোস্টে জানান, মেয়ের নাম কৃষভি রেখেছেন দম্পতি।

গত ফেব্রুয়ারিতে অভিনেত্রী প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনতভাবে পাকাপাকি আলাদা হয়ে যান কাঞ্চন। এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে -এর দিন রাখঢাক করেই শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) সঙ্গে বিয়ে সেরে ফেলেন কাঞ্চন। মার্চে ধুমধাম করে সামাজিক বিয়ে সারেন এই দম্পতি।

kanchan

শ্রীময়ীকে বিয়ের ১০ মাসের মধ্যেই কন্যাসন্তান (Baby Daughter) হওয়ার খবর শোনালেন কাঞ্চন। এর আগে ছেলে ওশ রয়েছে অভিনেতার। ফের পিতৃত্বের স্বাদ পেয়ে খুশি কাঞ্চনও। শনিবার সকালেও কাউকে না জানিয়েই হাসপাতারে ভর্তি হন শ্রীময়ী। যদিও টলিউডে একপ্রকার গুঞ্জন চলছিলই।

কাঞ্চনের সোশ্যাল মিডিয়া পোস্টের পর থেকে খুশির হাওয়া টলিউডেও। কাঞ্চন-শ্রীময়ীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তারকারা। পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীও। কাঞ্চন বলেন, "খবরটা কাউকে জানাতে বারণ করেছিলাম শ্রীময়ীকে। জানি না কীভাবে ফাঁস হয়ে গেল। তবে শুধু বলব, আমার ঘরে লক্ষ্মী এসেছে।"

হাসপাতালে ওটির সময় সারাক্ষণ শ্রীময়ীর পাশেই ছিলেন কাঞ্চন। প্রথম থেকেই স্ত্রীয়ের পাশে দেখা গিয়েছে তাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্রীময়ী বর্তমানে বেশ ক্লান্ত রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুর্গাপুজোর সময়ে শ্রীময়ীর ছবি দেখেই অনেকে বলেছিলেন মা হতে চলেছেন অভিনেত্রী। কালীপুজোয় জল্পনা সত্যি হল।

প্রসঙ্গত, প্রতি বছর কালীপুজো হয় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বাড়িতে। বিয়ের আগে থেকেই কাঞ্চনের বাড়ির কালীপুজোয় শ্রীময়ীকে দেখা গিয়েছে। তবে এবছর পুজো দেখা যায়নি। কালীপুজোর ভিডিয়ো বার্তা দেখেও অনেকে আঁচ করেছিলেন শ্রীময়ী মা হতে চলেছেন। অবশেষে পোস্টে দম্পতি জানিয়ে দেন লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+