কলকাতায় কমল হাসান! বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করল দক্ষিণের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা কমল হাসান। এদিন চেন্নাই ছাড়ার আগে কমল জানান, বৈঠক রাজনৈতিক। দুপুর দুটো নাগাদ তিনি কলকাতায় পৌঁছন।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করল দক্ষিণের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা কমল হাসান। এদিন চেন্নাই ছাড়ার আগে কমল জানান, বৈঠক রাজনৈতিক। দুপুর দুটো নাগাদ তিনি কলকাতায় পৌঁছন। বিজেপি বিরোধী জোট গঠনের প্রচেষ্টা আরও জোরদার করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। কলকাতায় কমল হাসানের সঙ্গী ছিলে রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

সূত্রের খবর অনুযায়ী নবান্নে কমল হাসান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈটকের মধ্যে রাজনীতি রয়েছে। সম্প্রতি তামিলনাড়ুতে নতুন দল তৈরি করেছেন কমল। সেই দলের নাম দেওয়া হয়েছে এমএনএম পার্টি( মাক্কাল নিধি মাইয়াম) । তামিলনাড়ুর সবকটি আসনেই এই দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ রাজ্যের দুই বড় দল এআইএডিএমকে এবং ডিএমকেরসঙ্গে কোনও রকমের জোট করছে না তারা। দলের ইস্তেহারও প্রকাশ হয়ে গিয়েছে। কমল হাসান নিজেই জানিয়েছেন, তিনি এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এইরকম একটা পরিস্থিতিতে নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক
তো বটেই।
সূত্রের খবর অনুযায়ী, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। আন্দামানের একটি আসনে প্রার্থী দিয়েছে এমএনএম পার্টি। প্রার্থীর নাম বিনয় মণ্ডল বলে জানাগিয়েছে। আন্দামানে প্রচুর বাঙালি রয়েছে। জাতীয় রাজনীতি ছাড়াও, তারা যাতে এই বিনয় মণ্ডলকে সমর্থন করেন, সেই বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications