ভবানীপুরে ভোটেও দাঁড়িয়েছিলেন 'কালীঘাটের কাকু', সম্পত্তির হিসেব দেখিয়েছিলেন ১৭ লক্ষ টাকা
টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কালীঘাটের কাকু
নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন নাম কালীঘাটের কাকু রাজনৈতিক যোগ বহুদিনের। জানা গিয়েছে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে ভোটেও দাড়িয়েছিলেন। তবে শাসক দলের হয়ে নয় নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন সুজয় ভদ্র। গতকালই অবশ্য তিনি দাবি করেছিলেন তিনি একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী।

ভবানীপুরের নির্বাচনে লড়েছিলেন সুজয় ভদ্র
নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন নাম সুজয় ভদ্র। কালীঘাটের কাকু বলে তাঁকে দাবি করেছেন তাপস মণ্ডল। এই কালীঘাটের কাকুর রাজনৈতিক ইতিহাস রয়েছে একটি। গতকাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন ৭৭ সালে নির্বাচনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। এবং তিনি নিজে একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। খোঁজ নিতেই প্রকাশ্যে এসে পড়েছে আরেক তথ্য। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে নির্বাচনে প্রার্থী হয়েছে। তবে শাসক দলের হয়ে নয় নির্দল প্রার্থী হয়েই িনর্বাচনে লড়েছিলেন তিনি। সম্পত্তির হিসেব দেখিয়েছিলেন ১৭ লক্ষ টাকা। ২০১১ সালের বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি।

অভিষেকের সঙ্গে যোগ
গতকাল কালীঘাটের কাকু বলেছিলেন তিনি কুন্তল ঘোষকে চেনেন তবে তাপস মণ্ডলকে চেনেন না। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে সুজয় ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেছিলেন সেকারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তিনি কিছুই জানেন না। যদি ইডি-সিবিআই তাঁকে তলব করে তাহলে অবশ্যই যাবেন।

পার্থ চট্টোপাধ্যায়েক সঙ্গে যোগ
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারে হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন সুজয় ভদ্র। পার্থ চট্টোপাধ্যায়কে নাকি নিজের মেয়ের চাকরির জন্য বলেও ছিলেন তিনি। তবে বারবার দাবি করেছেন নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন এবং এই নিয়ে কোনও কিছুই তিনি জানেন না। নির্বাচন কমিশনে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে নিজের শিক্ষাগত যোগ্যতা ১২ পাশ বলেই জানিয়েছিলেন সুজয় ভদ্র।

কোথায় বাড়ি সুজয় ভদ্রের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তাপস মণ্ডল প্রথম কালীঘাটের কাকু বলে সুজয় ভদ্রের নাম প্রকাশ্যে আনেন। কালীঘাটের কাকু বলা হলেও সুজয় ভদ্র কিন্তু কালীঘাটের বাসিন্দা নন। তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর বাড়ির নাম রাধারানি। গতকাল তাঁর বাড়িতে ভিড় করেছিলেন সাংবাদিকরা। সেখানে একের পর এক সওয়াল জবাবে সুজয় ভদ্র বলেছেন, কুন্তল ঘোষ তাঁকে কাকু বলেন। কিন্তু কাকু থেকে কীভাবে তিনি কালীঘাটের কাকু হয়ে গেলেন সেটা জানেন না












Click it and Unblock the Notifications