৮০ কিলোমিটার বেগে কলকাতায় ধেয়ে এল ১ মিনিটের ঝড়! কালবৈশাখীতে সব লন্ডভন্ড
হঠাৎ কালবৈশাখীর হানা বঙ্গে। অস্বস্তিকর গরমে স্বস্তির প্রলেপ দিল ঠিকই, একইসঙ্গে কালবৈশাখীর প্রভাবে কলকাতা দিয়ে বয়ে গেল ৮০ কিলোমিটারের ঝড়।
হঠাৎ কালবৈশাখীর হানা বঙ্গে। অস্বস্তিকর গরমে স্বস্তির প্রলেপ দিল ঠিকই, একইসঙ্গে কালবৈশাখীর প্রভাবে কলকাতা দিয়ে বয়ে গেল ৮০ কিলোমিটারের ঝড়। কলকাতার উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে গেল রাস্তাঘাট, ট্রেন চলাচল। যাত্রীরা পড়লেন গভীর বিপাকে। স্বস্তির মধ্যে নাস্তানাবুদ হতে হল পথে আটকে।

শনিবার সন্ধ্যা সাড়ে ছ-টা নাগাদ কলকাতার উপর দিয়ে বয়ে যায় ঝড়। মাত্র এক মিনিটের ঝড়ে বিপাকে পড়তে হল কলকাতাবাসী ও যাত্রী সাধারণকে। তার ছিঁড়ে শিয়ালদহ সেকশনে আটকে পড়ে ট্রেন। এই কালবৈশাখীর গতিবেগ ছিল ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এই ঝড় শান্ত করে দেয় বাংলার উষ্ণ আবহাওয়া।
কলকাতার পাশপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মুশলধারে বৃষ্টি নামে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। প্রচন্ড গরমে বৃষ্টি বিক্ষিপ্ত হলেও আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। শহরে ঝড় এক মিনিট স্থায়ী হলেও বেশ কিছুক্ষণ ধরে চলে বৃষ্টি। শহরে বেশ কিছু জায়গায় জল জমে যায়। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামে। এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক থেকে এক ডিগ্রি বেশি।












Click it and Unblock the Notifications