Jyotipriya Mallick: ফিটনেস সার্টিফিকেট নিয়েই সোজা ED-র দফতরে বালু, সঙ্গে সঙ্গে ছুটলেন মেয়ে প্রিয়দর্শিনী
ফিট জ্যোতিপ্রিয় মল্লিক। সন্ধেবেলাতেই ইঙ্গিত দিয়েছিল হাসপাতাল। অবশেষে রাতেই তাঁদে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হল। হাসপাতাল থেকে হেঁটেই বেরোলেন মন্ত্রী। হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেছিলেন। কিন্তু কোনও প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী।
রবিবার থেকেই তাৎ স্বাস্থ্যের উন্নতি হয়েছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকেই শোনা যাচ্ছিল মন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে। সেটা হতে হতে রাত হয়ে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই ইডি হেফাজতে নিতে পারবে বলে জানিয়েছিল আদালত। সেই মতো সন্ধেবেলাতেই হাসপাতালে হাজির হয়েছিলেন ইডির দুই আধিকারীক।

তারপরেই কেন্দ্রীয় বাহিনীর কড়া িনরাপত্তায় মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ি থেকে নামার পরেও কিছু কথা বলেননি মন্ত্রী। তবে মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সের মূল গেট দিয়ে না ঢুকিয়ে অন্যদিকের গেট দিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে মন্ত্রীর কন্যা প্রিয়দর্শিনীকেও সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গিয়েছিল।
হাসপাতাল থেকে ছাড়া হলেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। দিনে তিনবার করে ইনিসুলিন দিতে হবে মন্ত্রীকে। ইতিমধ্যেই মন্ত্রীর দাদাকে তলব করে তাঁর কাছ থেকে যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। এমকী তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর কাছ থেকেও একাধিক নথি সংগ্রহ করেছে ইডি। তাঁকে বাকিবুূরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications