‘অনেক কাজ করছেন’, মুখ্যমন্ত্রী এগিয়ে যেতে বললেন! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা
আপনি ভালো কাজ করছেন, তাই কাজ চালিয়ে যান। মুখ্যমন্ত্রী এই ভাবেই তাঁকে উৎসাহিত করেছেন বলে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আপনি ভালো কাজ করছেন, তাই কাজ চালিয়ে যান। মুখ্যমন্ত্রী এই ভাবেই তাঁকে উৎসাহিত করেছেন বলে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাঁর নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে, দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং সামনে এসেছে তৃণমূল নেতা-মন্ত্রীদের দুর্নীতি। তারপর মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক ওই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের
বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবার আদালতে বলেন, তাঁর আমার বিরুদ্ধে কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে, আমি নাকি একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছি। এবং একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। এই অভিযোগ আমাকে অবাক করেছে। অবাক হয়েছি, এই জন্য যে, আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্থ মানুষ জেলে গেলেন।

মুখ্যমন্ত্রীর উৎসাহ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে
এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, তবে আমাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীরা কিছু না বললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উৎসাহিত করেছেন। মঙ্গলবার একটি মামলার শুনানির ফাঁকে তিনি এই মন্তব্য করেছেন। তাঁর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ও বিচারপতি গঙ্গোপাধ্যায়
এক মামলার শুনানির ফাঁকে তিনি বলেন, নব মহাকারণ হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁকে নমস্কার জানিয়ে বলি, ম্যাডাম আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি পাল্টা নমস্কার জনিয়ে বলেন, আপনার নাম শুনেছি। আপনি অনেক কাজ করছে। আপনি আপনার কাজ চালিয়ে যান।

মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সোমবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাংশ আইনজীবী চিঠি দিয়ে উষ্মা প্রকাশ করেন। গত সপ্তাহেই হাইকোর্টের আইনজীবীদের একাংশ হাইকোর্টোর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে ওই চিঠি লেখেন বলে জানা গিয়েছে। ওই চিঠি প্রসঙ্গে তিনি নিজেই জানান। এদিন ফের তা উত্থাপন করে বিচারপতি বলেন, আইনজীবীরা আমার বিরুদ্ধে চিঠি লিখলেও মুখ্যমন্ত্রী আমার প্রশংসা করেছেন।

আইনজীবীদের একাংশ বনাম বিচারপতি গঙ্গোপাধ্যায়
সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত মামলায় রায় দান করেছেন। তারপর তাঁর সঙ্গে আইনজীবীদের একাংশের দূরত্ব তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে নালিশ জানাতেও দেখা গিয়েছে একাংশকে। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষের বিতর্কিত বাক্য-বিনিময়ও হয়। তা নিয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন।

মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক বিবৃতি প্রকাশ বিচারপতির
তারপর অরুণাভ ঘোষ-সহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতির দ্বারস্থ হন। প্রধান বিচারপতি ওই চিঠি ও অভিযোগ বিবেচনা করবেন বলে জানান। এরই মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর করা প্রশংসাসূচক বিবৃতি প্রকাশ করে এজলাসে জানালেন তিনি কোনও অন্যায় কাজ করছেন না, তাঁর কাজে উৎসাহ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও।












Click it and Unblock the Notifications