কালীঘাটে ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রুটি নিয়ে বিক্ষোভ চাকরী প্রার্থীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা কালীঘাটে। রুটি মুখে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান চাকরিপ্রার্থীদের শারিশিক্ষা ও কর্মশিক্ষা ২০১৬ এর চাকরিপ্রার্থীরা । উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযান।
হাজারা মোড় থেকে সেই যাত্রা শুরু করলেও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আটকে দেয় পুলিশ। তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। চাকরিপ্রার্থীদের রীতিমতো চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন ২০১৬ সালের প্যানেল ভুক্ত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের রেকমেন্ডেশন প্রাপ্ত চাকরি প্রার্থী। সরকার প্রদত্ত তৈরি SUPER NEUMERARY পোস্টে স্কুল সার্ভিস কমিশন আমাদের ১২৮০ জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিং করিয়ে প্রত্যেক তালিকাভুক্ত প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার এর মধ্যে দিয়ে স্কুল নির্বাচন করিয়েছে অর্থাৎ রেকেন্ডেশন সহ আমরা প্রত্যেকেই স্কুল পেয়েছিলেন। ২০২২ সালের ১০ নভেম্বর থেকে ২০২২ সালের ১৬ নভেম্বরের মধ্যে কাউন্সিলিং হয়েছিল।
তা সত্বেও অত্যন্ত পরিতাপের সহিত এবং দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি দীর্ঘ নয় মাস হতে চলেছে এখনো আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলে জয়েন করার নিয়োগ পত্র পেলাম না। আজ কালিঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে আসতে বাধ্য হয়েছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীই পারেন আমাদের নিয়োগের সুরাহা করতে।

যেহেতু আমরা সুপার নিউমেরি পোস্টে রেকেন্ডেশন লেটার পেয়েছি কিন্তু সুপ্রিম কোর্টে আইনি জটিলতায় আটকে থাকায় সরকার দিনের পর দিন হেয়ারিং করাচ্ছে না তাই আগামী ১০ ই আগস্ট সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্টে হেয়ারিং আছে সেখানে সরকারের পক্ষ থেকে যাতে আইনজীবী উপস্থিত থেকে SN পোস্ট আইনি জটিলতা মুক্ত করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করে সেই দাবিতে কালীঘাট অবস্থান বিক্ষোভ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications