Jadubabur Bazar: কে ছিলেন যদুবাবু? জেনে নিন কলকাতার জনপ্রিয় এই বাজারের নামকরমের আসল ইতিহাস
শতাব্দী প্রাচীন শহর কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কোনও না কোনও কাহিনী। তা সে রাজপথ-অলিগলিই হোক বা বাজার। খাদ্য রসিক বাঙালি তার পরিচয় আলাদা করে দিতে লাগে না। কলকাতা শহরকে তাই ব্রিটিশ আমোল থেকে বাজারের অভাব নেই।
কলকাতা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে একটার পর একটা বড় বড় বাজার। সেই ব্রিটিশ আমোল থেকেই তার পরিচিতি। এমনই একটি জনপ্রিয় বাজার যদুবাবুর বাজার। কলকাতা শহরের অন্যতম বড় বাজারগুলির মধ্যে একটি এই যদু বাবুর বাজার। একদিকে যেমন বৃহৎ ঠিক আরেকদিকে তেমনই প্রাচীন।

কিন্তু কে এই যদু বাবু। কলকাতা শহরে এই নামে সত্যিই কি কোনও ব্যক্তি ছিলেন। নাকি ব্রিটিশদের দেওয়া কোনও নাম থেকে অপভ্রংশ হয়ে এই নামের উৎপত্তি হয়েছে। শহর কলকাতার ইতিহাস ঘাঁটলেই আসল কািহনীটা প্রকাশ্যে আসে। আসলে যদুবাবু আর কেউ নন তিনি রানি রাসমনির নাতি যদুনাথ চৌধুরী।
শোনা যায় রানি রাসমনি নাকি এই জায়গায় একটি বিরাট বাগানবাড়ি কিনে নাতিকে উপহার দিয়েছিলেন। ব্রিটিশদের কাছ থেকে সেই বাগানবাড়িটি কিনেছিলেন তিনি। ব্রিিটশদের সঙ্গে রানির খুব একটা সখ্যতা ছিল না। ভবানীপুর এলাকার সেই এই বিশাল বাগানবাড়ি রানি রাসমনি তাঁর প্রিয় নাতি যদু বাবুকে উপহার দেন।
সেই থেকে এই এলাকার নাম হয়ে যায় যদুবাবুর বাজার। সেখানে ধীরে ধীরে বাজার বসতে শুরু করে। ভবানীপুরের জনপ্রিয় বাজারে পরিণত হয় এটি। লোক মুখে সেটি প্রচলিত হতে হতে জগুবাজার হয়ে গিয়েছে। আসলে সেটির নাম যদু বাবুর বাজার। কলকাতার পুরনো এবং বৃহৎ বাজারের মধ্যে যদু বাবুর বাজার অন্যতম। কী পাওয়া যায় মনা এখানে সবজি থেকে শুরু করে জামাকাপড়, চালডাল তেল নুন বাসন পত্র সব কিছু।












Click it and Unblock the Notifications