Jadavpur University Death Case: যাদবপুরে ছাত্র মৃত্যুতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা গড়াল হাইকোর্টে। শিক্ষা ক্ষেত্রে র্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলার আর্জি জানান এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা কারী আবেদনে জানিয়েছেন,অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করা হোক। কেরালার একটি ঘটনায় সুপ্রিমকোর্টে অ্যাণ্টি র্যাগিং নিয়ে বিচারপতি আর কে রাঘবন কমিটি কিছু সুপারিশ করেছিলেন। এখানেও তা কার্যকর করার আর্জি জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।

গত কয়েক দিন ধরেই যাদবপুর ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে শিক্ষা মহল। স্বপ্নদীপের মৃত্যু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। গত কয়েকদিনে যাদবপুরের তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরী। তার মদতেই ব়্যাগিং চলছিল বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পরের দিনই সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
তারপরে তার আরও দুই সঙ্গী মনতোষ এবং দীপশেখরকেও গ্রেফতার করা হয়েছে। রবিবারই তাঁেদর আদালতে পেশ করেছিল পুলিশ। দফায় দফায় তাঁদের জেরা করা হচ্ছে। ২২ অগাস্ট পর্যন্ত তিন পড়ুয়াই জেলে থাকবে। স্বপ্নদীপকে নানা ভাবে মানকিক ভাবে হেনস্থা করা হয়েছিল হোস্টেলের ভেতরে। এমনকী মনতোষের ঘরে রাখা হয়েছিল স্বপ্নদীপকে। সেখানে মনতোষ নানা ভাবে মানসিক ভাবে ব়্যাগিং চালাত বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকে একাধিক তথ্য প্রমাণ হোস্টেল থেকে সরানো হয়েেছ বলে মনে করছে পুলিশ। হোস্টেলের প্রথম দিনে ইন্ট্রোর ভিডিও তোলা হয়েছিল মোবাইলে। সেই ভিডিও পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এরই মাঝে আবার স্বপ্নদীপের সই নিয়ে ডায়রিতে একটি চিঠি উদ্ধার কয়েেছ। তাতে রুদ্র বলে এক জনের নাম পাওয়া যাচ্ছে। সে কে তার সন্ধান শুরু করেছে পুলিশ। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজনীতির যোগ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications