Jadavpur University: "যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই জবাব," যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করার হুঙ্কার ABVP-র
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তোপ এবিভিপির। তৃণমূলের সঙ্গে বামেদের আঁতাতের অভিযোগ তোলে এবিভিপি। এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা? প্রশ্ন এবিভিপির।
সোমবার সন্ধেয় এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাংবাদিক বৈঠকে মঙ্গলবার এবিভিপি বলে, সকালে পরীক্ষা থাকায় বিকেল ৪টেয় মিছিলের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যেমন শিক্ষামন্ত্রীর উপর হামলা কাম্য নয়, তেমন শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র পিষে যাবে এটাও কাম্য নয়। তাই জবাব দেওয়ার প্রয়োজন ছিল।

সাংবাদিক বৈঠকে এবিভিপি আরও বলে, জেএনইউতে কী অবস্থা ছিল দেখেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নেশার আসর বসাত বামপন্থী ছাত্র সংগঠন। এখন রাষ্ট্রবাদী ছাত্রদের সংখ্যা বাড়ছে। এর আগে পড়ুয়ার মৃত্যুতেও এরাই জড়িত ছিল বলে দাবি এবিভিপির। যাদবপুরের মতোই পশ্চিমবঙ্গের বাকি কলেজ ক্যাম্পাসগুলির অবস্থা বলে দাবি তাদের। অন্য কোনও ছাত্র সংগঠনকে কাজ করতে দেওয়া হয় না। বামপন্থী ছাত্র সংগঠনকে তৃণমূল পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে বলে দাবি বিস্ফোরক অভিযোগ এবিভিপির।
আগামিদিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে বলে হুঙ্কার এবিভিপির। যারা যে ভাষায় বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়ার হুঁশিয়ারি তাঁদের। এবিভিপির সদস্যরা আরও বলেন, "বাম তৃণমূল ভাই ভাই, তলে তলে ফিশফ্রাই। যাদবপুরের ঘটনা নির্বাচনকে সামনে করে একেবারে বাম তৃণমূলের বাইনারি তৈরির চেষ্টা। ব্রাত্য বসুর উপর হামলায় ১৭ জনের মধ্যে ১ জন গ্রেফতার হয়েছে। আর এবিভিপির কর্মসূচিতে ৫ জন গ্রেফতার। এতেই সবটা প্রমাণিত।"
তৃণমূল ও বামেরা যাদবপুরকে দেশবিরোধী প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে দাবি এবিভিপির। "নেশায় চুর, গাঁজায় চুর, যাদবপুর, যাদবপুর। মাদক গাঁজার চাষ চলছে। যে ভাষায় বোঝে, যাদবপুরকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। যাদবপুরের মাটিতে ছাত্র সংসদ নির্বাচন হলে ইঞ্জিনিয়ারিং বিভাগ বামপন্থীদের হাতে থাকবে না। ১১ বছরে যাদবপুরের মাটিতে কিছু করল না কেন? ফিশফ্রাই সেটিং রয়েছে।"
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications