Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'প্রত্যেকটা দিন নিজেকে বদলানোটাই চ্যালেঞ্জ', সাংবাদিকতা ছেড়ে VLOG নিয়ে কেমন আছেন কুণাল?

সোশ্যাল মিডিয়ার ওয়ালে এখন ভ্লগ (VLOG) ছড়াছড়ি। ভিন্ন স্বাদের, ভিন্ন বিষয়ের ভিডিয়ো দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই মুস্কিল। তবে নিশ্চিত আয়ের চাকরি, আর্থিক সুরক্ষা ছেড়ে ভ্লগ? মধ্যবিত্ত বাঙালির পক্ষে এই ঝুঁকিটা নেওয়া কি সহজ?

সেই ঝুঁকিটাই নিয়েছেন কুণাল বোস। সাংবাদিকতার পেশা ছেড়ে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগটাই বেছে নিয়েছেন তিনি। নতুন জীবিকায় কতটা সফল? ওয়ান ইন্ডিয়া বাংলাকে সেই গল্পই শোনালেন কুণাল।

সাংবাদিকতা ছেড়ে ব্লগ নিয়ে কেমন আছেন কুণাল?

২০১৭ থেকেই শুরু...

কুণাল বলছেন, '২০১৭ থেকেই ভাবনাচিন্তা ছিল, সৃজনশীল কিছু করার ইচ্ছা ছিল বরাবরই।' তবে কোথা থেকে শুরু করবেন সেটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় লেগেছিল। বিদেশের কিছু ভিডিও দেখে, কিছুটা রিসার্চ করে নিজেই ভিডিও তৈরি করা শুরু করেছিলেন তিনি। তবে কোনও সংস্থায় চাকরি করতে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে। তাই ভ্লগ তৈরিতে বিঘ্ন ঘটছিল বারবার। যে কোনও একটাকে বেছে নেওয়া জরুরি ছিল। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলেন।

চাকরি ছেড়ে ব্যবসা! মধ্যবিত্ত পরিবারে বাধা তো আসেই...

মধ্যবিত্ত বাঙালি পরিবার চিরকালই ১০ টা-৫ টার চাকরিতেই নিরাপত্তা খুঁজে পায়। চাকরি ছেড়ে আলাদাভাবে রোজগারের পথ বেছে নেওয়া খুব একটা সহজ হয় না। কুণালও তার ব্যতিক্রম নন। তিনি বলেন, 'অনেক ছেলেমেয়েই ঝুঁকিটা নিতে পারেন না। আমিও পারিনি। চাকরি ছেড়ে রোজগার করে পরিবার চালাব, এটা ভাবতে পারিনি।'

তবে কুণাল জানান, কয়েকজন বন্ধু তাঁর পাশে ছিলেন। তাঁর স্বপ্ন সত্যি করতে প্রয়োজনে আর্থিক সাহায্য করতেও রাজি ছিলেন তাঁরা। তাই কুণালের পক্ষে সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছিল অনেকটা। যদিও সেই আর্থিক সাহায্যের প্রয়োজন হয়নি তাঁর।

'প্রত্যেকটা দিন আমাকে নিজেকে বদলাতে হবে, এটাই বড় চ্যালেঞ্জ'

ভ্লগ তো অনেকেই তৈরি করে। সবাই কি পারে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে? পরিচালক সত্যজিৎ রায় ও স্বপন সাহার উদাহরণ নিয়ে কুণাল বলছেন, 'ক্লাসের একটা গুরুত্ব আছে। সেটা থেকে যায়।' সেই সঙ্গে কুণাল মনে করিয়ে দিয়েছেন, 'একসময় যেমন বৈদ্যুতিন মাধ্যমকে মেন স্ট্রিম বলে মনে করা হত। আর এখন ডিজিটাল মাধ্যমই মেন স্ট্রিম। আর তিনি মেন স্ট্রিমেই রয়েছে বলে মনে করেন। আর এটাই ভবিষ্যৎ।'

ডিজিটাল দুনিয়া সম্পর্কে কুণাল বলছেন, 'প্রত্যেকটা দিন আমাকে নিজেকে বদলাতে হবে। এটাই বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে নিজের কনটেন্ট নিজেকেই তৈরি করতে হয়। চাকরির ক্ষেত্রে সেই সুযোগ থাকে না । কিন্তু এ ক্ষেত্রে নিজেকে ভাবতে হয়, তৈরি করতে হয় ও প্রকাশ করতে হয়।'

প্রত্যেকটা দিন নিজেকে বদলানোটাই চ্যালেঞ্জ

'যিনি রিক্সা চালান বা যিনি পাইলট, দর্শক হিসেবে তাঁদের মধ্যে কোনও ফারাক নেই'

কুণালের কাছে ভ্লগ হল সাধারণ মানুষের মতো করে কথা বলা। তাঁর কথায়, 'কতটা নিজের আবেগ দিয়ে মানুষের কাছে একটা বিষয় তুলে ধরতে পারবে, সেটাই আসল শিল্প। এ ক্ষেত্রে যিনি রিক্সা চালান বা যিনি পাইলট, তাঁদের মধ্যে কোনও ফারাক নেই। একই রকম মানসিকতায় তাঁরা যাতে বিষয়টা উপভোগ করতে পারেন, সেটাই দেখতে হবে।' ভ্লগের বিষয় তথ্যনিষ্ঠ ও উপভোগ্য হওয়া দরকার বলেই মনে করেন তিনি।

'কেউই চায় না ট্রেনে-বাসে করে অফিস গিয়ে বসের গালাগাল খেতে'

ভ্লগ তৈরির ক্ষেত্রে যে কাজের স্বাধীনতা রয়েছে, সেটা উপভোগ করেন কুণাল। তিনি বলেন, 'প্রত্যেকেরই স্বপ্ন থাকে জীবনটা নিজের মতো করে বাঁচার। কেউই চায় না ট্রেনে-বাসে করে অফিস গিয়ে বসের গালাগাল খেতে। আমিও তেমনটা চেয়েছিলাম। এখন আমি সকালে উঠে ভাবতে শুরু করি যে আমি কী দর্শকদের দিতে পারব। তারপর ঠাণ্ডা মাথায় রিসার্চ করতে পারি। তারপর ভিডিও তৈরি করি।'

কলকাতার বড় ইউটিউবার কুণাল

ন্যাশনাল হিরোদের জীবন নিয়ে গবেষণা মূলক কাজ করতে পছন্দ করেন কুণাল। তাঁদের নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। এছাড়া ভ্রমণের প্রতি ভালবাসা থেকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন আর তার ওপরও তৈরি করেন ট্রাভেল ভ্লগ। তাঁর মূল মন্ত্র একটাই, যে কোনও কাজ ১০০ শতাংশ দিতে পারলে উপার্জন করাই যায়। নিজের মধ্যে যে মেধা আছে, সেটার বিকাশ হলেই সাফল্য আসে বলে উল্লেখ করেছেন কুণাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+