বড় দুর্ঘটনা থেকে রক্ষা! বেঙ্গালুরু না গিয়ে কলকাতায় ফিরল বিমান

মাঝ আকাশে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বিমান। বিমানটি কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে বিমানবন্দরের তরফে।

ইন্ডিগো বিমানের গন্তব্য ছিল কলকাতা থেকে বেঙ্গালুরু। রবিবার সকাল ৯.৪১ নাগাদ দমদম থেকে ছেড়ে যায় বিমানটি। সূত্রের খবর অনুযায়ী, সকাল ১০.১৫ নাগাদ মাঝ আকাশে থাকার সময় পাইলটের নজরে আসে উইন্ডস্ক্রিনে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি বার্তা পাঠান পাইলট। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিমানটিকে কলকাতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা বিমানবন্দরেও জরুরি অবতরণের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয় মিনিট কুড়ি সময়ের মধ্যেই।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটিকে স্বাভাবিকভাবেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা সবাই সুস্থ রয়েছে।

কীভাবে বিমানের উইন্ডস্ক্রিনে চিড় ধরল তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+