IndiGo: বছর শেষে বিরাট সুখবর! কলকাতা থেকে সরাসরি ফুকেট, নতুন বিমান পরিষেবার সময়সূচি জেনে নিন

শীতের হোক বা পুজোর ছুটি, বাঙালির বিদেশ ভ্রমণের প্রথম পছন্দ থাইল্যান্ড। মধ্যবৃত্ত বাঙালির বিদেশ ভ্রমণের শখ চিরকালীন, ইউরোপ-আমেরিকার ঘোরা তো স্বপ্ন, কিন্তু দেশের খুব কাছে থাইল্যান্ডই যেন বাঙালির বিদেশ ভ্রমণের শখ পূরণের ঠিকানা। আর থাইল্যান্ডে গেলেই যে কোনও পর্যটকের পছন্দের গন্তব্য ফুকেট। এবার কলকাতা থেকে ফুকেট যাওয়া আরও সহজ। সৌজন্যে ইন্ডিগো।

থাইল্যান্ডে গিয়ে আলাদা করে আর ফুকেট যেতে হবে না কলকাতাবাসীকে। এক বিমানেই পৌঁছে যেতে পারবেন থাইল্যান্ডের প্রিয় গন্তব্যে। বছর শেষে কলকাতাবাসীকে বিরাট উপহার দিল ইন্ডিগো। এবার কলকাতা এবং ফুকেটের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হল। সপ্তাহে সাত দিনই কলকাতা এবং ফুকেটের মধ্যে বিমান চলবে। এই উদ্যোগ নেওয়ার জন্য কলকাতা বিমানবন্দর পক্ষ থেকে ইন্ডিগোকে ধন্যবাদ জানানো হয়েছে।

কলকাতা-ফুকেট রুটে রোজ উড়বে ইন্ডিগোর বিমান। প্রতিদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে ফুকেটগামী উড়ান ছাড়বে। সোমবার, মঙ্গল ও শুক্রবার, ফ্লাইট ৬ই ১৯০১, কলকাতা থেকে সকাল ৬ টায় (আইএসটি) ছাড়বে। বিমানটি ফুকেট পৌঁছাবে স্থানীয় সময়সকাল ১০টা ৪০ মিনিটে। বুধ ও শনিবার ইন্ডোগোর উড়ানটি কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় ছাড়বে। উড়ানটি ফুকেট পৌঁছাবে সকাল ১১টা ৩৫ মিনিটে । রবিবার ছুটির দিনেও থাকছে কলকাতা-ফুকেট ইন্ডিগোর বিমান। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে ফুকেটে অবতরণ করবে সকাল ১১টা ৪০ মিনিটে।

শতবর্ষে আরও বেশি আন্তর্জাতিক বিমান চালানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তারই অঙ্গ হিসেবে কলকাতা এবং ফুকেটের মধ্যে এই সরাসরি বিমান পরিষেবা চালু হল। এই নয়া রুটের সূচনা উপলক্ষে শুক্রবার কলকাতা বিমানবন্দরে কেক কাটা হয় । ছোট অনুষ্ঠানে কলকাতা-ফুকেট রুটে ইন্ডিগোর প্রথম উড়ানের ক্রু সদস্যরা ছিলেন।

কেন সরাসরি কলকাত-ফুকেট বিমান চালানো হচ্ছে? এই প্রসঙ্গে ইন্ডিগোর বক্তব্য, এই রুটটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করবে। নতুন বিমান পরিষেবা যাত্রীদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের জন্য দারুন একটি খবর। এবার সপ্তাহে রোজ কলকাতা এবং ফুকেটের মধ্যেই বিমান পরিষেবা চালু হল।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও ইন্ডিগোকে শুভেচ্ছা জানানো হয়েছে এই নতুন উদ্যোগকে সমর্থন করার জন্য এবং যাত্রীদের বিশ্বমানের পরিকাঠামো, নিরাপত্তা এবং দক্ষতা প্রদানের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+