দেশদ্রোহী মন্তব্যের জের, শাহী ইমামের পদ থেকে অপসারিত বরকতি
তাঁর দেশবিরোধী কথাবার্তায় মুসলিম সমাজের কাছে অন্য বার্তা যাচ্ছে এই অভিযোগ ওঠে। তারপরই টিপু সুলতান মসজিদের শাহী ইমামের পদ থেকে বরকতিকে সরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়।
টিপু সুলতান মসজিদের শাহী ইমাম পদ থেকে সরিয়ে দেওয়া হল মৌলান নুর রহমান বরকতিকে। বুধবার বরকতিকে সরকারিভাবে অপসারণের কথা জানিয়ে দিল প্রিন্স গুলাম মহম্মদ ওয়াকফ স্টেট। স্টেটের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়। যেখানে তাঁর অপসারণের কারণ হিসেবে উল্লেখ করা হয় দেশদ্রোহী মন্তব্য।
সম্প্রতি দেশদ্রোহী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। শাহী ইমাম বলেন পাকিস্তানের হয়ে লড়ার কথা। তাঁর দেশবিরোধী কথাবার্তায় মুসলিম সমাজের কাছে অন্য বার্তা যাচ্ছে অভিযোগ ওঠে। তাই তাঁকে টিপু সুলতান মসজিদের শাহী ইমামের পদ থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়।

একপ্রকার ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। শুধু সরকারিভাবে তাঁকে পদ থেকে অপসারিত করা বাকি ছিল। এবার তাও সেরে ফেলল ওয়াকফ স্টেট। ট্রাস্টি বোর্ডের প্রধান জানান, বরকতি সাহেব আর শাহী ইমাম থাকছেন না। মসজিদ কমিটিই তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। তাঁকে বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে ইতিমধ্যে।
১৯৮৮ সাল থেকে তিনি ইমাম পদে নিযুক্ত ছিলেন টিপু সুলতান মসজিদে। এজন্য তাঁকে নির্দিষ্ট বেতন দেওয়া হত। সম্প্রতি তাঁর কার্যকলাপ নিয়ে বিব্রত ছিল ওয়াকফ স্টেট। তাঁকে জবাবদিহি করতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনও জবাবদিহি করেননি। এমনকী শোকজের চিঠিরও জবাব দেননি বরকতি সাহেব।
এছাড়াও তার বিরুদ্ধে ট্রস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহর, মারধরের অভিযোগ ওঠে। বোর্ড অফিসের চবি চুরির অভিযোগ ওঠে। বোর্ডের অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয় থানায়। সম্প্রতি গাড়িতে লালবাতির ব্যবহার নিয়েও তিনি বিতর্কে জড়িয়ে পড়েন।
{promotion-urls}
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications