বহু ঘটনার সাক্ষী হাওড়া ব্রিজ কেমন আছে? খোঁজ নেবে আইআইটি চেন্নাই
গোটা ভারতের গর্বের কলকাতার হাওড়া ব্রিজ! এমনকি বিশ্বের নজরেও এই ব্রিজ। বিজ্ঞাপন হোক কিংবা সিনেমা বারবার হাওড়া ব্রিজের ছবি ধরা পড়েছে। কার্যত প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের সাক্ষী থাকে এই ব্রিজ।
কিন্তু সেই ব্রিজেরই স্বাস্থ্যের খোঁজ আমরা রাখি। কেমন আছে রবীন্দ্র সেতু। দীর্ঘ ৮০ বছরের বেশি সময় পেরিয়ে এসেছে গর্বের এই ব্রিজ। প্রয়োজন এবার স্বাস্থ্য পরীক্ষার। আর তাই বড় সিদ্ধান্ত কলকাতা বন্দর কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে কাজ চলছিল ব্রিজের। বেশ কিছু মেরামত করা হয়েছে।

গুটখায় মরচে পড়ছে ব্রিজের। আর তা রোখা বড় চ্যালেঞ্জ বন্দর কর্তৃপক্ষের। ইতিমধ্যে যদিও ঘিরে দেওয়া হয়েছে ব্রিজের একাংশ। কিন্তু এরপরেও চিন্তা থেকে যাচ্ছে। আর তাই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত। আইআইটি চেন্নাইকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ গত এক বছর ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে আলোচনা করছিলেন।
অবশেষে সর্বস্তরে আলোচনার ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শ্যামাপ্রসাদ পোর্টের চেয়ারম্যান জানিয়েছেন, আইআইটি চেন্নাইয়ের সঙ্গে কথা হয়েছে। আগামী কয়েকমাসের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, হাওড়া ব্রিজের একাধিক কাজ করা হয়েছে।
রাতের বেলায় গাড়ি এবং মানুষের চাপ কমে যাওয়ার পর কাজ শুরু হয়। একাধিক কাজ শেষ হয়েছে সম্প্রতি। আর এরপরেই স্বাস্থ্য পরীক্ষার কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই কাজ শুরু হওয়ার আগে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ।

বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে। এই ব্রিজ হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ করে। হঠাত করে কাজ শুরু হলে ট্র্যাফিক ব্যবস্থা ভেঙে পড়বে। এই অবস্থায় পুলিশের সঙ্গে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর তাদের সঙ্গে আলোচনা করেই স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হবে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, ১৯৪২ সালে এই সেতুর উদ্বোধন হয়। এরপর থেকে একাধিক ঘটনার সাক্ষী সেটি। একবারের জন্যেও বিশ্রাম নেয়নি এই ব্রিজ। এবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর সেজন্যে বেশ কিছুদিনের জন্যে বিশ্রামে পাঠাতে হবে হাওড়া ব্রিজকে। তবে এই ব্রিজ বন্ধ থাকলে একটা যানজটের বড় আশঙ্কা থেকেই যাবে। তবে সেক্ষেত্রে জলপথকে বেশি করে ব্যবহার করা যেতে পারে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications