বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক! চেতলায় বধূ খুনে গ্রেফতার স্বামী, দেখুন ভিডিও
স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চেতলায়। অভিযুক্ত স্বামী সুরজিত পালকে হাওড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক দল।
স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চেতলায়। অভিযুক্ত স্বামী সুরজিত পালকে হাওড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক দল।

দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল সুরজিত পাল ও টুম্পা পালের। তাদের সন্তান পড়ে দক্ষিণ কলকাতার একটি কলেজে। সকালে ছেলে কলেজে বেরিয়েছিল। বাবা সুরজিত পালকেও ফোন ও মানিব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখে গিয়েছিল সে।
বুধবার সন্ধেয় বাড়িতে ফেরার পর মাসের রক্তাক্ত দেহ দেখতে পায় ছেলে। কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ডাকাডাকিতে চলে আসেন প্রতিবেশীরাও।

রাতে হাওড়া থেকে গ্রেফতার করা হয় স্বামী সুরজিত পালকে। রাতে দীর্ঘক্ষণ জেরা করা হয় সুরজিত পালকে। বচসা থেকেই খুন বলে স্বীকার করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, মৃত টুম্পা পালের বোনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুরজিতের। মঙ্গলবার ঘটনাটি জানতে পারেন টুম্পা পাল। এরপরেই অশান্তি চরমে পৌঁছয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন।
প্রাথমিক ভাবে ধৃতের দাবি, ফেসবুকে আশক্তি ছিল স্ত্রীর। বাড়িতে যাওয়ার পর খেতে না দিয়ে, ফেসবুকে ব্যস্ত ছিলেন স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে গামছা দিয়ে শ্বাসরোধ করার পর মৃত্যু নিশ্চিত করতে মাথার পিছনের দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই অশান্তি হত পাল দম্পত্তির।
পাল দম্পত্তির ছেলে জানিয়েছে, কলেজ থেকে ফিরে মায়ের মৃতদেহের পাশে বাবার ফোন ও ম্যানিব্যাগ দেখতে পায় সে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় ফরেনসিক দল।












Click it and Unblock the Notifications