মাধ্যমিকের পথ ধরে এগোচ্ছে উচ্চমাধ্যমিকও! ২০১৯-এ কবে পরীক্ষা জেনে নিন এখনই
লোকসভা ভোটের প্রভাব এসে পড়ল রাজ্যের পরীক্ষায়। ২০১৯-এর মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হল।
সামনে বছর সারা দেশে সাধারণ নির্বাচনের দামামা বেজে গিয়েছে। লোকসভা ভোটের সেই প্রভাব এসে পড়ল রাজ্যের পরীক্ষায়। ২০১৯-এর মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হল। শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই শিক্ষা সংসদের চেয়ারপার্সন মহুয়া দাস জানিয়ে দিলেন আগামী বছরের উচ্চমাধ্যমিক এগিয়ে আনা হচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল জানিয়েছে, পরের বছর অর্থাৎ ২০১৯-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে।

বর্তমান বছরের তুলনায় ২৯ দিন এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। এদিনই মধ্যশিক্ষা পর্যদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়ে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গত শনিবার শিক্ষা দফতরের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হয়েছিল। এই বৈঠক মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয়- ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরীক্ষা শেষ করে দিচ্ছে।
উল্লেখ্য ২০১৮-র উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ থেকে। এবার শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। ২৯ দিন এগিয়ে আনা হল পরীক্ষা। লোকসভা ভোট মে মাসে হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যাবে। তার আগে পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর। সেই মতোই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।












Click it and Unblock the Notifications