লোকসভার ইতিহাসের এই লজ্জাজনক বিতর্কটি দাপটে সামলেছিলেন 'স্পিকার' সোমনাথ
২০০৮ সালের মাঝামাঝি। ভারতীয় রাজনীতিতে তখন এক উদ্বেগজনক পরিস্থিতি। ২২ জুলাই সংসদে আস্থা ভোট। মনমোহন সিংএর নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনের হাত তুলে নিয়েছে বামেরা।
২০০৮ সালের মাঝামাঝি। ভারতীয় রাজনীতিতে তখন এক উদ্বেগজনক পরিস্থিতি। ২২ জুলাই সংসদে আস্থা ভোট। মনমোহন সিংএর নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনের হাত তুলে নিয়েছে বামেরা। সামনেই ইউপিএম-র অ্যাসিড টেস্ট। এমন সময় সংসদের ইতিহাসে ঘটে যায় সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি। 'ক্যাশ ফর ভোট' বিতর্ক উঠে আসে সংসদে। স্পিকারের চেয়ারে তখন বাংলার দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিবিদ তথা ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়।

মূল ঘটনা কী হয়েছিল?
সেই সময়ে বিজেপির তরফে দাবি তোলা হয় আস্থা ভোটে কংগ্রেসের ইউপিএ সরকারকে সমর্থন করার জন্য ঘুষ দেওয়া হয় কয়েকজন বিজেপি সাংসদকে। গেরুয়া শিবিরের সাংসদ সুধীন্দ্র কুলকর্নির নেতৃত্বে বিজেপি সাংসদরা , সংসদে এই নিয়ে সোচ্চার হন।

যে দৃশ্য উঠে আসে লোকসভায়
ভরা সংসদে, বস্তাভর্তি নগদ টাকা এনে তা ছড়িয়ে দেওয়া হয়। ক্যাশ ফর ভোট ইস্যুতে নগদ টাকা এভাবে ছড়ানোর দৃশ্য় নিঃসন্দেহে সংসদীয় মর্যাদাকে ক্ষুন্ন করে। এদিকে, বিজেপি সাংসদদের সঙ্গে তখন গলা মেলান বামপন্থীরা। সোচ্চার হয় বিরোধী শিবির।

স্পিকার পদে তখন আসীন সোমনাথ
সেই সময়ে স্পিকার পদে আসীন সোমনাথ চট্টোপাধ্যায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। নির্দেশ দেওয়া হয় তদন্তের। দিল্লির পুলিশ প্রধানকে দেওয়া হয় তদন্তের দায়ভার। গোটা বিষয়টি তদন্তের জন্য সোমনাথ চট্টোপাধ্যায় গঠন করেন একটি কমিটি। বিজয় কুমার মালহোত্রা, মহম্মদ সেলিম, দেবেন্দ্র যাদব প্রমুখরা।

গ্রেফতার হন কারা!
পরবর্তীকালে এমন ঘটনার ষড়যন্ত্রের অভিযোগে, গ্রেফতার হন, সুধীন্দ্র কুলকর্নী অমরসিং, সোহেন হিন্দুস্তানি, সঞ্জীব সক্সেনারা। এদিকে, ঘটনার জেরে সমাজবাদী পার্টি থেকে সেই সময়ে বহিষ্কৃত হন অমর সিং। ভারতীয় সংসদীয় ইতিহাসে এমন ঘটনাজে চরম লজ্জার তা পরবর্তীকালে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেন সোমনাথ চট্টোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications