আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আর কী বলছে আবহাওয়া দফতর
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তুলনামূলক ভাবে তাপমাত্রাও বাড়বে বলে জানানো হয়েছে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তুলনামূলক ভাবে তাপমাত্রাও বাড়বে বলে জানানো হয়েছে।

মাঝে দিন দুয়েক বিকেলের দিকে বৃষ্টি হলেও গরমের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও সাময়িক বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না বলেই জানানো হয়েছে।
পশ্চিমাঞ্চলের একাধিক জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানানো হয়েছে। লু-এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে জেলাগুলিতে।












Click it and Unblock the Notifications