এইচআইভি আক্রান্ত ৯ বছরের শিশু যা করল তাতে শিউরে উঠবেন, বেহালার ঘটনায় চাঞ্চল্য
মায়ের মৃত্যু এবং এডস-এ আক্রান্ত হওয়ায়, মানসিক অবসাদে আত্মহত্যা চতুর্থ শ্রেণির ছাত্রীর। ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।
মা মারা গেছে, আর নিজেও এডস-এ আক্রান্ত। এই হতাশায় আত্মহত্যা করল চতুর্থ শ্রেণির এক ছাত্রী। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বেহালার সত্যেন রায় রোডে।

এডস-এ আক্রান্ত হওয়ার পরই বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলে দাদা-বোন-মাকে। সেই থেকে বছর কয়েক ধরে বেহালার সত্যেন রায় রোডে মামা-দিদার বাড়িতেই ছিল ওরা তিনজন। চিকিৎসা চললেও গত জানুয়ারিতেই এডস-এ মারা গেছেন মা। আর ন বছরের ছাত্রীটিও আক্রান্ত ছিল এডস-এ। মাকে হারানোর ব্যথার সঙ্গে তার মনে হচ্ছিল বেশি দিন সে আর বাঁচবে না। দিনের পর দিন হতাশাও গ্রাস করছিল চতুর্থ শ্রেণির ছাত্রীটিকে। বৃহস্পতিবার ভোর রাতে ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তার দাদা। দড়ি কেটে নামিয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা। তবে মৃত্যু অন্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। ঝগড়ার কারণে দাদাই তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে ছাত্রীটির মামা ও দাদাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে বেহালা থানার পুলিশ।
ছাত্রীটির বাবা দীর্ঘদিন কোন খোঁজখবর না নেওয়ায় দিদার অনুমান, এতদিনে হয়ত বাবারও মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন স্থানীয় একটি স্কুলে পড়ত ভাইবোন।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications