Higher Secondary Result Date 2025: উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে? শিক্ষক 'বিদ্রোহে'র মধ্যে দিন জানাল সংসদ
Higher Secondary Result Date 2025: শিক্ষক 'বিদ্রোহে'র মধ্যেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। আগামী ৭ মে ফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সেদিন দুপুর ১২ টায় বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন। এরপর দুপুর ২ টোর পর থেকে সংসদের ওয়েবসাইট, অ্যাপ সহ একাধিক মাধ্যমে ফল দেখা যাবে।
এমনটাই আজ সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিস্তারিত জানিয়ে (Higher Secondary Result Date 2025) বিজ্ঞপ্তি দিয়েছে। যা খবর সেদিন রেজাল্টের হার্ডকপি কিংবা সার্টফিকেট মিলবে না। তা পেতে পরীক্ষার্থীদের একদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ পরের দিন ৮ তারিখ মিলবে রেজাল্ট এবং অন্যান্য নথি।

Higher Secondary Result Date 2025: কীভাবে মিলবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল কতৃপক্ষকে মার্কশিট সংগ্রহ করতে হবে। আর তা ৮ মে সকাল থেকে দেওয়া হবে। কলকাতা সহ একাধিক জেলার ৫৫ টি অফিস থাকছে। সেখান থেকে মার্কশিট নেওয়া যাবে। আর তা সকাল ১০ টা থেকে দেওয়া হবে। সেদিন বেলার পর পরীক্ষার্থীরা তা নিজেদের স্কুল থেকে মার্কশিট এবং শংসাপত্র নিতে পারবেন।
Higher Secondary Result Date 2025: অনলাইনে কীভাবে ফল জানবেন
তবে আগামী ৭ মে অর্থাৎ সোমবার ফল জানা যাবে অনলাইনে। এজন্য নির্দিষ্ট একাধিক ওয়েবসাইট আছে। যেমন www.wbchse.wb.gov.in, https://results.digilocker.gov.in। এছাড়াও একাধিক পোর্টাল কিংবা অ্যাপের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে এসএমএস সহ একাধিক মাধ্যম আছে যার সাহায্যে খুব শীঘ্রই হাতের মুঠোয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। শুধু তাই নয়, প্রিন্ট নিয়ে রাখারও অপশন থাকবে।
এই বছর পুরানো নিয়মে এটাই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ৩ মার্চ থেকে এবারের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় গত ১৮ মার্চ। ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি ছাত্র- ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে। গত বছর এই সংখ্যাটা ছিল প্রায় ৮ লাখ। এবছর এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে যায়। সফল ভাবে পরীক্ষা করাতে সংসদের তরফে একাধিক ব্যবস্থা ছিল। বলে রাখা প্রয়োজন, আগামী বছর দু'টি সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিক। একেবারে নতুন ধাঁচে।
মাধ্যমিক পরীক্ষার ফল কবে?
বলে রাখা প্রয়োজন, মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025 Result) আগামী ২ মে অর্থাৎ শুক্রবার প্রকাশ হবে। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করছে পর্ষদ।












Click it and Unblock the Notifications