মমতার ‘ঐক্যবদ্ধ ভারতে’র ডাকে সাড়া দিয়ে ব্রিগেডে তারকার মেলা, কারা এলেন একনজরে

পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিতে তিনি তাই চাঁদের হাট বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ব্রিগেডের মঞ্চে দেখা যাবে সারা ভারতের তাবড় নেতাদের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড আক্ষরিক অর্থেই হয়ে উঠছে এক টুকরো ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিগেডের মঞ্চে ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবি হিসেবে ব্যাখ্যা করেন। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিতে তিনি তাই চাঁদের হাট বসাচ্ছেন এবার। তাঁর পাশে ব্রিগেডের মঞ্চে দেখা যাবে সারা ভারতের তাবড় নেতাদের।

একতার ছবি ব্রিগেড মঞ্চে

একতার ছবি ব্রিগেড মঞ্চে

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ব্রিগেড মঞ্চতে এবার ১২টি জোমে ভাগ করেছেন। মোদী বিরোধী শক্তি প্রদর্শনের মঞ্চ বলে কথা। তার উপর আসছেন অন্তত ২৫ জন হেভিওয়েট নেতা-নেত্রী। শুক্রবার থেকেই তাঁরা চলে আসছেন কলকাতায়। নিরাপত্তার স্বার্থে মঞ্চেও থাকছে নিরাপত্তার বজ্রআঁটুনি।
কারা উপস্থিত থাকবেন মমতার ব্রিগেড সমাবেশে, দেখে নিন একনজরে

এইচ ডি দেবেগৌড়া

এইচ ডি দেবেগৌড়া

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের ডাকে সাড়া দিয়ে। তিনি শুক্রবারই চলে এসেছেন কলকাতায়। তাঁকে স্বাগত জানান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

চন্দ্রবাবু নাইডু

চন্দ্রবাবু নাইডু

চন্দ্রবাবু নাইডু আসছেন প্রাইভেট ফ্লাইটে। দীনেশ ত্রিবেদী তাঁকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাবেন। আগেই চন্দ্রবাবু নাইডু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছিলেন। তখনই দিয়েছিলেন প্রতিশ্রুতি।

শারদ পাওয়ার

শারদ পাওয়ার

আসছেন শারদ পাওয়ারও। এনসিপি সুপ্রিমো শুক্রবার কলকাতায় পৌঁছে যাচ্ছেন। তাঁকে অভ্যর্থনা জানাবেন ব্রাত্য বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও মোদী বিরোধী ঐক্য গড়ে তুলতে তৎপর হয়েছিলেন প্রথম থেকে।

অখিলেশ যাদব

অখিলেশ যাদব

অখিলেশ যাদবও শুক্রবার সন্ধ্যার মধ্যে কলকাতায় পৌঁছে যাচ্ছেন। তিনি কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ব্রিগেডে আসার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। তাঁকে আনতে যাচ্ছে নাজিমুল হক।

ফারুক আবদুল্লা

ফারুক আবদুল্লা

ফারুক আবদুল্লাও নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে যান। বার্তা দেন মোদী বিরোধী জোটের। তিনি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসে যাবেন কলকাতায়। তাঁকে অভ্যর্থনা জানাবেন জাভেদ খান।

যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা কিছুদিন আগেই কলকাতায় তৃণমূলের এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন। বিজেপির প্রাক্তনমন্ত্রী এবার ব্রিগেডেও হাজির হচ্ছেন। তিনি এদিনই রাত সাড়ে ১০টা নাগাদ তিনি এসে পৌঁছবেন। তাঁকে অভ্যর্থনা জানাবেন পূর্ণেন্দু বসু।

অজিত সিং ও জয়ন্ত চৌধুরীও

অজিত সিং ও জয়ন্ত চৌধুরীও

অজিত সিং ও জয়ন্ত চৌধুরীও আসছেন এদিন। তাঁরা সাতটা নাগাদ। তাঁকে রিসিভ করতে যাবেন দীনেশ বাজাজ।

অরুণ শৌরি

অরুণ শৌরি

আসছেন আর এরক প্রাক্তন বিজেপি অরুণ শৌরিও। তিনি শুক্রবারই এসে যাবেন। তাঁকে অভ্যর্থনা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন মণীশ গুপ্তকে।

জিগনেশ মাভানি

জিগনেশ মাভানি

গুজরাতের বিজেপি বিরোধী অন্যতম মুখ জিগনেশ মাভানি। তাঁকেও আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসবেন শুক্রবার সাড়ে ১১টা নাগাদ। তাঁকে অভ্যর্থনা জানাবেন অসীম বসু।

হার্দিক প্যাটেল

হার্দিক প্যাটেল

আসছেন হার্দিক প্যাটেলও। তিনি পাতিদার আন্দোলনের অন্যতম মুখ। মোদী-রাজ্যে আন্দোলনের ঝড় তুলে ইতিমধ্যেই তিনি দেশে পরিচিত মুখ। তিনি সন্ধ্যা ৬ট নাগাদ পৌঁছে যাবেন কলকাতায়।

শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা বিজেপির বিদ্রোহী নেতা। তিনিও উপস্থিত থাকবেন ব্রিগেডের মোদী বিরোধী মঞ্চে। তাঁকে অভ্যর্থনা জানাবেন শতাব্দী রায়।

শরদ যাদব

শরদ যাদব

শরদ যাদব ও যোগেশ কুমার আসছেন কলকাতায়। তাঁদের অভ্যর্থনা জানাবেন সব্যসাচী দত্ত। শরদ যাদব মোদী-বিরোধী মঞ্চের অন্যতম মুখ। তিনিও উপস্থিত মমতার সমাবেশে।

এম কে স্ট্যালিন

এম কে স্ট্যালিন

ডিএমকে-র এম কে স্ট্যালিন আসছেন সন্ধ্যা ৬টা নাগাদ। তিনিও মোদী বিরোধী শিবিরের অন্যতম মুখ। তামিলনাড়ু থেকে তিনি মোদী হটানোর ডাক তুলেছেন। তাঁকে স্বগাত জানাবেন মন্ত্রী শশী পাঁজা।

সতীশ মিশ্র

সতীশ মিশ্র

মমতার ব্রিগেডে সমাবেশে যোগ দিতে আসছেন সতীশ মিশ্রও। তিনি রাত ৮টা নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন। তাঁকে স্বাগত জানাবেন সাংসদ সুখেন্দুশেখর রায়।

মল্লিকার্জুন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে

রাহুল-সোনিয়ারা ব্রিগেড সমাবেশে উপস্থিত না থাকলেও কংগ্রেসের তরফে দূত পাঠানো হচ্ছে। তিনি হলেন লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

অভিষেক মনু সিংভি

অভিষেক মনু সিংভি

কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি রাজ্য তৃণমূল নেতাদের কাছে অতি পরিচিত মুখ। তাঁকেও কংগ্রেসের তরফে পাঠানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। কংগ্রেসের দুই হেভিওয়েট নেতাকে স্বাগত জানাবেন প্রাক্তন কংগ্রেসি বর্তমানে তৃণমূলের সাংসদ মানস ভুঁইয়া।

হেমন্ত সোরেনও

হেমন্ত সোরেনও

ঝাড়়খণ্ড থেকে আসছেন হেমন্ত সোরেনও। মোট কথা, মমতার ডাকে ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকবেন দেশের প্রায় সমস্ত রাজ্যের নেতা-নেত্রীরা।

কুমারস্বামী

কুমারস্বামী

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তাঁর শপথ গ্রহণ মঞ্চ থেকেই মোদী বিরোধী ঐক্যে শান দেওয়া শুরু হয়েছিল। সেই মডেল ব্যবহার করে ২০১৯-এ মোদী শাসনের অবসান ঘটানোর শপথ নেওয়া হয়েছিল। তিনিও উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে।

অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি একক লড়াইয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছিলেন। একইসঙ্গে কংগ্রেস ও বিজেপিকে হারিয়েছিলেন তিনি। তিনিও আসছেন।

তেজস্বী যাদব

তেজস্বী যাদব

লালু-পুত্র তেজস্বী যাদবও আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশে যোগ দিতে। তিনি বিহারে মহাজোটের এক প্রধান মুখ। বিজেপিকে হারানোর পর তিনি বিহারের উপমুখ্যন্ত্রীও হয়েছিলেন। এখন বিরোধী দলনেতা।

ওমর আবদুল্লা

ওমর আবদুল্লা

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা মোদী বিরোধিতায় মহাজোটের অঙ্গ। তিনিও আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে।

বাবুলাল মারান্ডি

বাবুলাল মারান্ডি

বাবুলাল মারান্ডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন। তিনিও মোদী বিরোধিতায় ঐক্যবদ্ধ হতে আসছেন ব্রিগেডে।

গেগং আপাং

গেগং আপাং

অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং সদ্য বিজেপি ছেড়েছেন। এবার তিনি পা বাড়িয়েছেন তৃণমূলের সঙ্গী হতে। বিজেপি ছাড়ার পরই মমতার ডাকে সাড়া দিয়ে তিনি হাজির কলকাতায়। ব্রিগেডের মঞ্চে তাঁরও দেখা মিলবে।

লালডুহোমা

লালডুহোমা

মিজোরামের বিরোধী দলনেতা লালডুহোমার দলের সঙ্গে জোট গড়ছে তৃণমূল। তাঁরা জোট গড়ে ২০১৯ লোকসভা নির্বাচনে লড়াইয়ের বার্তা দিয়েছেন। তারপরই তিনি ব্রিগেডে উপস্থিত হওয়ার ব্যাপারেও সম্মতি দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+