রাতেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কোন কোন জায়গায় জেনে নিন বিস্তারিত

কলকাতায় রাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থান করলেও উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে তা ফের বাম দিকে অগ্রসর হচ্ছে।

কলকাতায় রাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থান করলেও উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে তা ফের বাম দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে রাতে কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে। জানিয়েছে হাওয়া অফিস।

রাতেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কোন কোন জায়গায় জেনে নিন বিস্তারিত

মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বৃষ্টিই আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাবে বলে মনে করছেন আবহবিদরা। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১৬২ মিলিমিটার। যা দশ বছরের রেকর্ড ভেঙেদিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বশেষ র‍্যাডার/উপগ্রহ পর্যবেক্ষণে ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিক থেকে বাম দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে রাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ২৭ জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে ২৮ জুন থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+