উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী, জানুন
সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।
সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। এছাড়াও রাজ্যের পশ্চিম অংশের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে এই অংশের ওপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অমৃতসর, পাতিয়ালা, মোরাদাবাদ, জুনপুর, ডালটনগঞ্জ, বাঁকুড়া, দিঘা হয়ে বঙ্গোপসাগরের ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।
হিমালয় সংলগ্ন দুই জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দুই-এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং জেলায়।
পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা।
এছাড়া পশ্চিমবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications