কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ ছেয়েছে কালো মেঘে, সন্ধ্যার পর ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে জমে রয়েছে কালো মেঘ। ইতিমধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের কারণেই এমন অবস্থা বলে জানা গিয়েছে। দুই মেদিনীপুর, নদিয়া জেলাতেও বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতা সহ আশপাশের এলাকা মেঘাচ্ছন্ন ছিল। দুপুর গড়াতেই আকাশ আরও কালো করে আসে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকঘণ্টায় তার পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
তবে শনিবার রাজ্যের আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications