বাধা হতে পারল না প্রবল বৃষ্টি, জমা জলে ভেঙে কলেজ স্ট্রিটে মিছিল জুনিয়র চিকিৎসকদের

বৃষ্টিমুখর দিনেও আন্দোলনের ঝাঁঝ এতটুকুও কমেনি। বরং দিকে দিকে আন্দোলন আরও ছড়িয়ে পড়েছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় রবিবার প্রতিবাদে মুখর শহর কলকাতা। আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা এবার মিছিলে নামলেন।

শুধু এই হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকরা নন। মিছিলে সাধারণ ছাত্রছাত্রী, অন্যান্য হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারাও সামিল হয়েছেন। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছে। শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হবে। লক্ষ্য আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবি।

doctor

১৪৪ ধারা গতকাল থেকে জারি করেছে কলকাতা পুলিশ। আরজি কর হাসপাতাল চারপাশে কোনও জমায়েত করা যাবে না। কোনও মিছিল ওই এলাকায় হবে না। পুলিশ আন্দোলন স্তব্ধ করতে চাইছে। বিক্ষোভকারীদের আন্দোলনকে আটকাতে চাইছে। সে কারণেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠেছে।

শহরের মধ্যে আন্দোলনকারীরা মিছিল করুক। এই বিষয়টি চাইছে না কলকাতা পুলিশ। গতকাল শনিবার কলেজ স্ট্রিট থেকে মেয়েদের একটি মিছিল বেরিয়েছিল। পুলিশ সেই মিছিল আটকায়। দুই তরফের মধ্যে তর্ক হয়। শেষপর্যন্ত পুলিশকে পিছু করতে হয়। এরপর রাতে আরজিকর হাসপাতাল এলাকায় ১৪৪ ধারা জারি করার কথা জানানো হয়।

জুনিয়র ডাক্তাররা কি আজ মিছিল শেষ করতে পারবেন? তাদের আন্দোলন কলকাতা পুলিশ, আটকাবে না তো? সেই প্রশ্ন উঠেছে। সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে শহরে। মিছিল হবে কী না, তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আরজি কর হাসপাতালেরআন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, মিছিল হবে। নির্দিষ্ট সময় মিছিল শুরু হবে। যারা পায়ে পা মেলাতে ইচ্ছুক, তারা পৌঁছে যাবেন কলেজ স্কোয়ার।

প্রবল বৃষ্টির কারণে কলেজ স্ট্রিট এলাকায় জল জমেছে। সেই জল ভেঙেই মিছিল এগিয়ে চলেছে। বিচার চাইছেন আন্দোলনকারীরা। কলেজ স্ট্রিটের রাস্তায় স্লোগানে মুখরিত। এদিকে শ্যামবাজার পর্যন্ত গোটা রাস্তায় বেশ কিছু জায়গায় পুলিশ মোতায়েন হয়েছে গার্ডরেল দিয়ে রাস্তার একটা অংশ আটকে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+