নজিরবিহীন ভাবে স্থগিত অধিবেশন! বৃহস্পতিবার বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল

বুধবার ও বৃহস্পতিবার বিধানসভা মুলতুবি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রাজ্যপাল জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বিধানসভায় যাবেন। এব্যাপারে তাঁর সঙ্গে স্পিকারের কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।

বুধবার ও বৃহস্পতিবার বিধানসভা মুলতুবি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রাজ্যপাল জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বিধানসভায় যাবেন। এব্যাপারে তাঁর সঙ্গে স্পিকারের কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।

ইতিহাস জানতে বিধানসভায়

ইতিহাস জানতে বিধানসভায়

এদিন রাজ্যপাল জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এরই মধ্যে দুদিন বসছে না বিধানসভা। বিল্ডিং-এর ইতিহাস, কোন কোন সুবিধা সেখানে পাওয়া যায় এবং বিধানসভায় লাইব্রেরিতে যেতে চান তিনি।

স্পিকারের সঙ্গে কথা

স্পিকারের সঙ্গে কথা

এদিন সকালে তাঁর সঙ্গে স্পিকারের কথা হয়েছে। রাজ্যপাল তাঁকে জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিধানসভায় যেতে চান।

 ২ দিনের জন্য স্থগিত বিধানসভা

২ দিনের জন্য স্থগিত বিধানসভা

মঙ্গলবার জানানো হয়, ২ দিনের জন্য স্থগিত করে দেওয়া হচ্ছে বিধানসভা। একাধিক বিল ৪ ও ৫ তারিখ বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল। সেই সব বিল সই করে রাজ্যপাল ফেরত পাঠাননি। সেই কারণেই স্থগিত করে দেওয়া হয় বিধানসভার অধিবেশন।

রাজ্যপালের জবাব

রাজ্যপালের জবাব

যদিও এর পাল্টা জবাব দিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, বিলগুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য মেলেনি। তাই তিনি বিলে সই করতে পারেননি। রাজ্যপাল আরও বলেছিলেন, তিনি রবার স্ট্যাম্প নন। তিনি সংবিধান মেনে চলবেন বলেও জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+