গার্ডেনরিচ কাণ্ডের ছায়া এবার মেয়রের এলাকায়, চেতলায় কাকভোরে বিপত্তি
ফের শহর কলকাতায় বহুতল ভেঙে বিপত্তি। এবার মেয়র ফিরহাদ হাকিমের এলাকাতেই ঘটেছে এই ঘটনা। ফিরহাদ হাকিমের পাড়ায় একটি বহুতলের একাংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। কাকভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল রাতে দমদমে নির্মিয়মাণ বহুতল থেকে চাঙড় ভেঙে পড়ে মারা গেলেন এক জন। এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। প্রমোটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সেখানে বেশি লোক নাথায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় এক ঠিকা শ্রমিককে আটক করেছে পুলিশ।

দমদমের ঘটনার রেশ কাটতে না কাটতেই কাকভোরে ভেঙে পড়ে চেতলায় এক বহুতলের একাংশ। ভোর পাঁচটা নাগাদ তীব্র শব্দ পান বাসিন্দারা। বাড়ির বাইর বেরিয়ে এসে তাঁরা দেখেন একটি বহুতলের একাংশ ভেঙে পড়েেছ। যদিও বাড়ির সেই অংশে কেউ থাকতেন না বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
রাস্তার ধারে হলেও কাকভোরে দুর্ঘটনাটি ঘটায় সেসময় সেখানে তেমন কোনও যান চলাচল করছিল না। সেকারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা সেখানে এসে জড়ো হতে শুু করেছেন। ইতিমধ্যেই পুরসভাকে খবর দেওয়া হয়েছে। খোদ মেয়রের এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দমদমের শরৎ কলোনিতে নির্মিয়মাণ বাড়িতে চাঙড় ভেঙে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। তারপকরে আবার পিকনিক গার্ডেনেও একটি নির্মিয়মাণ বাড়ির বহুতল থেকে চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পর পর এই ধরনের ঘটনায় উত্তেজনা বাড়ছে। বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে মেয়র থেকে মুখ্যমন্ত্রী সকলের সামনেই বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে স্বীকার করে নিয়েছিলেন যে বেআইনি নির্মাণের কারণেই বহুতলটি ভেঙে পড়ে।
দোতলার বাড়ির বিতে পাঁচতলার বাড়ি তৈরি করা হচ্ছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী নির্দেশে প্রোমোটার সহ অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications