কুঁদঘাট থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ৫ কিশোর-কিশোরী
রিজেন্ট পার্ক থানা এলাকার কুঁদঘাট থেকে নিখোঁজ ৫ কিশোর-কিশোরী। রবিবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এরপর বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
রিজেন্ট পার্ক থানা এলাকার কুঁদঘাট থেকে নিখোঁজ ৫ কিশোর-কিশোরী। রবিবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এরপর বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

রিজেন্ট পার্ক থানা এলাকার কুঁদঘাট। রবিবার বিকেল ৪ টে নাগাদ খেলতে বেরিয়েছিল ৬ কিশোর কিশোরী। সন্ধের সাতটার সময়ও না ফেরায় থানায় অভিযোগ জানানো হয়।
সোমবার সকালে বছর ১৬-র এক কিশোর বাড়ি ফিরে আসে। সে জানিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে সে ফিরে এসেছে। বাকি পাঁতজনের কাছেই লাগেজ ছিল এবং তারা বর্ধমান যাওয়ার কথা জানিয়েছে।

পালিয়ে যাওয়া কিশোর কিশোরীদের অভিভাবকরা জানিয়েছেন, বাড়িতে বিভিন্ন সময়ে বকাবকির সময় বাড়ি থেকে বেরিয়া যাওয়ার কথা জানিয়েছিল তারা। তবে মারাত্মক বকাবকির কথা অস্বীকার করেছেন অভিভাবকরা।
কিশোর-কিশোরীরা বাড়ি থেকে লাগেজ নিয়ে বেরলো, কিন্তু অভিভাবকরা কিছুই জানতে পারলেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন। তাহলে কী অভিভাবকদের পর্য়বেক্ষণের কোনও অভাব ছিল। উঠছে সেই প্রশ্নও।
ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Click it and Unblock the Notifications