'খুনোখুনিতে বিশ্বাস করে না তৃণমূল', হালিশহর কাণ্ডে পাল্টা বিজেপিতে তোপ ফিরহাদের

'খুনোখুনিতে বিশ্বাস করে না তৃণমূল', হালিশহর কাণ্ডে পাল্টা বিজেপিতে তোপ ফিরহাদের

তৃণমূল কংগ্রেস গান্ধীবাদী, খুনোখুনির রাজনীতি করে না। হালিশহরে বিজেপি কর্মী খুনে পাল্টা আক্রমণ পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। তৃণমূল কংগ্রেস কোনও হিংসাকে সমর্থন করে না। বিজেপির প্ররোচনাতেই একাধিক জায়গায় হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। বিজেপি গুজরাতে দাঙ্গা করেছে, দিল্লিতে দাঙ্গা করে এসেছেষ এখন বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে আক্রমণ শানিয়েছেন ফিরহাদ।

বিজেপি কর্মী খুন

বিজেপি কর্মী খুন

শনিবার বিকেলে গৃহ সম্পর্ক অভিযানে খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাঁর শাস্তির দাবিতে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। ধৃত তিনজনই তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির।

দিলীপের হুমকি

দিলীপের হুমকি

বিজেপি কর্মী খুনে তৃণমূলের দিকে আঙুল তুলে রীতিমতো হুঁশিয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রক্তাক্ত হতে চলেছে বিধানসভা নির্বাতন আগেই এই নিয়ে সতর্ক করেছেন দিলীপ।যেখাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে তা কোনও ভাবেই আর মেনে নেওয়া হবে না বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপরেও হামলা চালানোর ঘটনা ঘটেছে রাজ্যে।

ফিরহাদের পাল্টা দাবি

ফিরহাদের পাল্টা দাবি

তৃণমূল কংগ্রেস খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে না বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপির উস্কানিতেই রাজ্যে অশান্তি, খুনোখুনি ছড়াচ্ছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। বিজেপির অন্তর্দ্বন্দ্বেই হালিশহরে বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন ফিরহাদ। গুজরাট, দিল্লিতে দাঙ্গা করে এসে এখন বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি আক্রমণ শানিয়েছেন ফিরহাদ।

 কৈলাশকে আক্রমণ

কৈলাশকে আক্রমণ

ডায়মন্ড হারবারের ঘটনায় হাতের লিগামেন্চে চোট পেয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। তারপরেই হালিশহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুনের রাজনীতি তৈরি করছেন। পাল্টা আক্রমণ শানিয়ে ফিরহাদ বলেছেন, কৈলাশ যেখান থেকে এসেছেন সেখানে সব সময় অশান্তি থাকে। মধ্যপ্রদেশে চম্বলের ডাকাতরা থাকে। সেখানে সারাদিন গুলি-বোমা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+