খিদিরপুরে বন্ধ আইসক্রিম কারখানায় আগুন-আতঙ্ক, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

খিদিরপুরে বন্ধ আইসক্রিম কারখানায় আগুন। ধোঁয়ার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৫ টি ইঞ্জিন।

খিদিরপুরে বন্ধ আইসক্রিম কারখানায় আগুন। ধোঁয়ার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৫ টি ইঞ্জিন।

 খিদিরপুরে বন্ধ আইসক্রিম কারখানায় আগুন-আতঙ্ক, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

রবিবার সকাল পৌনে দশটা। বন্ধ কারখানার ওপরে নির্মাণের কাজ চলছিল। ওয়েল্ডিং-এর কাজ চলার সময় আগুনের ফুলকি নিচে এসে পড়তেই প্রথমে ধোঁয়া এবং পরে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন পাশের বাড়ির বাসিন্দারা। আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। অনেকেই ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছেন। বেশ কয়েকজন পাইপ বেয়ে নিচে নামেন।

খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। একে একে দমকলের ৫ টি ইঞ্জিন যায় আলিপুর বডিগার্ড লাইনের কাছেই ডায়মন্ডহারবার রোডের ধারে বন্ধ এই কারখানায়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সাহায্য করেন স্থানীয়রাও।

ডায়মন্ডহারবার রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রবিবার হওয়ায় যান নিয়ন্ত্রণেও পুলিশের সুবিধা হয়।

ওয়েল্ডিং-এর ফুলকি থেকে আগুন লেগেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করলেও, প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+