Fire At Kolkata: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বিধ্বংসী আগুন শহরের বহুতলে, অগ্নিদগ্ধ এক তরুণ
Fire At Kolkata: ফের সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন এক বহুতলে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৫ টি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন ততপতায় আগুন নেভানোর কাজ করছে দমকল। তবে ঘিঞ্জি এলাকা হওয়াতে আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা।
অন্যদিকে এলাকার মানুষের অভিযোগ, দমকল আসতে অনেকটাই দেরি করেছে। ফলে আগুন আরও ভয়ঙ্কর আকার নেয় বলে দাবি। ঘটনায় এক তরুণ অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় (Fire At Kolkata) ।

স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের ছবি স্পষ্ট। জানা যাচ্ছে, আজ সোমবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বাড়িতে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এরপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। আগুন এতটাই তীব্র আকার নেয় যে আশেপাশের বাড়িতেও আগুন (Fire At Kolkata) ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
যদিও দমকল একেবারে চারপাশ ঘিরে ধরে জল দেওয়ার কাজ করেন। দমকলের দাবি, বহু বহুতলে বেশ কয়েকটি সিলিন্ডার রাখা ছিল। ঘটনার পরেই সেগুলি বিস্ফোরণ ঘটে। ফলে আগুন আরও ভয়ঙ্কর আকার নেয়। তিন থেকে চারটি ঘর ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বলে খবর। প্রতিবেদন লেখা পর্যন্ত, তিন-চার ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে কয়েকটি পকেট ফায়ার আছে। তা নেভানোর কাজ চালাচ্ছেন আধিকারিকরা।
তবে এই ঘটনা অগ্নিদগ্ধ হন ওই বাড়িরই ২২-২৪ বছরের তরুণ। গুরুতর জখম ওই তরুণকে স্থানীয় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষের অভিযোগ, ঘটনার দীর্ঘক্ষণ পরে দমকল আসে ঘটনাস্থলে। এমনকি পুলিশ ফোন করা হলেও হেনস্তার মুখে পড়তে হয় বলে দাবি। যদিও দমকল এবং পুলিশ উভয়ই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। দমকলের দাবি, ঠিক সময়ে ঘটনাস্থলে পৌছয় দমকল। এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এজরা স্ট্রিটের ইলেকট্রিক মার্কেটের পাশে একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। আগুন এতটাই ছিল যে আশেপাশেও ছড়িয়ে পড়ে তা। দমকলেরঅন্তত ২০ টি ইঞ্জিন কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় আগুন লাগার (Fire At Kolkata) ঘটনা।












Click it and Unblock the Notifications