শহরের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু ২ জনের

শহরের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু ২ জনের

কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আটতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। বহুতলের নীচের তলায় থাকা মিটার বক্সের ঘর থেকে আগুন লাগে। সেটা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস।

শহরের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। ২১ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সেই বহুতলে ৫০ থেকে ৬০টি পরিবার থাকেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বহুতলের অধিকাংশ লোক বেরিয়ে আসতে পারলেও এক কিশোর এবং বৃদ্ধ আটকে পড়েছিল। কিশোর আতঙ্কে বেরোতে গিয়ে পড়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় সে। বহুতলের আরেক বাসিন্দা বৃদ্ধ শৌচাগারে পড়ে গিয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিস।

রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ১২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় শেষরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বহুতলের অগ্নিনির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখছে দমকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+