স্পাতে গিয়ে গ্রেফতার! প্রাক্তন এই বিধায়কের অবস্থান নিয়ে প্রশ্ন

অবশেষে দুদিন পরে খোঁজ মিলল ওড়িশার প্রাক্তন বিধায়কের। রবিবার বিকেলে হোটেলে ফিরে আসেন তিনি। তবে যে খবর সামনে এসেছে তা আরও চাঞ্চল্যকর। বেনিয়াপুকুরের স্পাতে গিয়ে পুলিশের জালে পড়েছিলেন

অবশেষে দুদিন পরে খোঁজ মিলল ওড়িশার প্রাক্তন বিধায়কের। রবিবার বিকেলে হোটেলে ফিরে আসেন তিনি। তবে যে খবর সামনে এসেছে তা আরও চাঞ্চল্যকর। বেনিয়াপুকুরের স্পাতে গিয়ে পুলিশের জালে পড়েছিলেন নবীন নন্দ নামে ওই প্রাক্তন বিধায়ক। জামিন পাওয়ার পর ফিরে আসেন হোটেলে।

স্পাতে গিয়ে গ্রেফতার! প্রাক্তন এই বিধায়কের অবস্থান নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার কলকাতায় নবীন্দ নন্দ এসেছিলেন ব্যক্তিগত কাজে। সেদিন পরিবারের সঙ্গে কথা হয়। শুক্রবারও সকালের দিকে কথা হলেও, বিকেল থেকেই তাঁকে আর ফোনে পাননি পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, শুক্রবার তিনি গিয়েছিলেন, বেনিয়াপুকুর এলাকার একটি ফ্যামিলি স্পাতে। স্পা-এর আড়ালে দেহ ব্যবসার অভিযোগে সেদিন সেখানেই হানা দেয় কলকাতা পুলিশ। ৯ মহিলা ও ১১ জন পুরুষকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়কর নবীন নন্দ এবং স্পা-এর ম্যানেজারও। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন বিধায়ক নিজের পরিচয় জানাননি।

শনিবার প্রাক্তন বিধায়ককে আদালতে হাজির করানো হয়। রবিবার জামিনে ছাড়া পান তিনি। ফিরে আসেন হোটেলে।

২০০০ সালে ওড়িশার গান্ডিয়া থেকে বিজেপির টিকিটে এবং ২০০৪ সালে ঢেঙ্কানল থেকে এনসিপির টিকিটে বিধায়ক হয়েছিলেন নবীন নন্দ। বর্তমানে বিজেডির সদস্য তিনি।

ফোনে বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলকাতায় চলে আসেন প্রাক্তন বিধায়কের পুত্র সম্বিত নন্দ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিবার বিকেলে হোটেলেই খোঁজ মেলে প্রাক্তন বিধায়কের। তবে পুলিশের কাছে নিজের পরিচয় কেন জানালেন না নবীন নন্দ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কোনও অসৎ উদ্দেশ্যে তিনি স্পাতে যাননি বলে জানিয়েছেন নবীন নন্দ। তাঁর মানিব্যাগ তুলে নেওয়ার পর চোরকে ধাওয়া করেই ওই স্পাতে যান। এমনটাই দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। এরপরেই তাঁকে পুলিশ গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+