প্রয়াত প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক

প্রয়াত প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ ও পাঁচবারের সাংসদ রাধিকা রঞ্জন প্রামাণিক। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। তার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বামপন্থী রাজনীতি ছেড়ে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি।

প্রয়াত প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক

টুইটে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, 'বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ রাধিকা রঞ্জন প্রামাণিকের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর। দরিদ্র পরিবারের সন্তান রাধিকা রঞ্জন প্রামাণিক। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রান্তিক মানুষের সেবা করে গিয়েছেন। তিনি মগরাহাট ( পূর্ব ) কেন্দ্রের বিধায়ক ও মথুরাপুর থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হন।

সাংসদের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী আরও বলেন , 'পরিণত বয়সে প্রথাগত রাজনীতি ছেড়ে মা - মাটি মানুষের আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন। তার যোগদানে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছিল। রাধিকা দা ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় মানুষ। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক রাধিকারঞ্জন প্রামাণিকের মৃত্যু রাজনীতির জগতে এক বড় ক্ষতি। আমি রাধিকা দা - র পরিবার - পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+